বাংলাদেশ

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও সেনা কর্মকর্তারা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সম্মান জানিয়ে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইভাবে প্রধানমন্ত্রীও পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের এই দিনে তৎকালীন সেনা, নৌ ও বিমান বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠন করা হয়। ৮০ দশকের মাঝামাঝি থেকে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:ঢাকা সেনানিবাস শিখা অনির্বাণ সশস্ত্র বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…