চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সলিডারিটি গেমসে সোনা জিতল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
স্পোর্টস
A A
দিশা-বাকি জুটি

দিশা-বাকি জুটি

আজারবাইজানের বাকুতে চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে সোনা জিতেছে বাংলাদেশ। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দেশের জন্য এই গৌরব নিয়ে এসেছেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।

এই প্রতিযোগিতায় শুটিং থেকে নিজেদের ইতিহাসে প্রথম সোনা জিতল বাংলাদেশ। লাল-সবুজের জুটি রোববার বাকু শুটিং সেন্টারে ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে ৫-১ পয়েন্টে হারিয়ে সোনার হাসিতে মেতেছে।

বাংলাদেশের দুই শুটার প্রথম তিনটি শটে যথাক্রমে ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট স্কোর করেন। পরের শটে ঘুরে দাঁড়ায় ইরানি জুটি, তুলে নেয় ২১ পয়েন্ট। পরে আবারো টানা দুটি শটে পদকের কাছে যান বাকি-দিশা জুটি। তারা শেষে ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে সোনার গৌরবে নাম লেখান।

বাছাইয়ে বাকি ২৫৮.৫ এবং আতকিয়া ২৫৮.৩ স্কোর করেছিলেন। দুজন মোট ৫১৬.৮ স্কোর করে তৃতীয় স্থানে থেকে চূড়ান্ত পর্বে আসেন। আর মোট ৫১৪.৭ স্কোর করে বাংলাদেশের রাব্বি হাসান মুন্না ও মাহফুজা জান্নাত জুঁই জুটি বাছাইয়ে ষষ্ঠ হয়েছিলেন। তবে পদকের মূল লড়াইয়ে সুবিধা করতে পারেননি তারা।

এর আগে শনিবার গেমসে রূপা জেতে বাংলাদেশ। ছেলেদের ১০মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে রূপা জেতেন রাব্বি হাসান মুন্না।

দিশা-বাকি জুটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামিক সলিডারিটি গেমস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরে করণীয়

আগস্ট ৭, ২০২৬
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT