চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বাধিক আয়কৃত বলিউডের ১০ সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে গেল মার্চ মাস থেকে বন্ধ ছিল বলিউডের সকল কার্যক্রম। যদিও সম্প্রতি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আবারও কাজে ফিরেছেন বলিউড তারকারা। তবে এখনো পুরোপুরি ভাবে খোলা হয়নি ভারতের প্রেক্ষাগৃহগুলো।

ধারণা করা হচ্ছে আর খুব শিগগির প্রেক্ষাগৃহ গুলো খুলে দেয়ার নির্দেশনা দেয়া হবে। আর তাইতো দীর্ঘ সময় পর আবারও সবাইকে কাজে ফেরার উৎসাহ দিতে সম্প্রতি প্রকাশ করা হয়েছে এ যাবত কালের বলিউডের সর্বাধিক আয়কৃত ১০টি সিনেমার তালিকা। আর এই তালিকা করা হয়েছে ভারতীয় বক্স অফিসের আয়কৃত অর্থের হিসেবে।

যেখানে রয়েছে বলিউড সুপারস্টার আমির খান থেকে শুরু করে সালমান খান সহ একাধিক তারকা অভিনীত সিনেমা। এক্ষেত্রে আয়ের দিক থেকে প্রথমেই রয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘দঙ্গল’। যার আয় ছিল প্রায় ৩৮৭ কোটি রুপি। এরপরই রয়েছে রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ সিনেমাটি। যার আয় ৩৪১ কোটি রুপি।

তবে মজার বিষয় হল বলিউডে সালমান খানের এত শত ভক্ত থাকলে তার অভিনীত সিনেমা গুলো আয়ের দিক থেকে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়র কোনটিতেই জায়গা করে নিতে পারেনি। বরং তার অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ অবস্থান করছে পঞ্চম এবং ‘সুলতান’ ছবিটি অবস্থান করছে তালিকায় সপ্তম স্থানে।

এছাড়াও গেল বছর মুক্তি প্রাপ্ত হৃতিক রোশান ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমাটি রয়েছে চতুর্থ স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানওয়ারদঙ্গলবজরঙ্গি ভাইজানরণবীর কাপুরসঞ্জুসালমান খানসুলতানহৃতিক রোশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাবছর ‘সিক্স প্যাক’ বয়ে বেড়াতে চাই না: শুভ

পরবর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমেছে, বেড়েছে মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমেছে, বেড়েছে মৃত্যু

ইলিশ বাড়ছে, বাড়ছে ইলিশ নিয়ে আফসোস

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT