নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বলেছেন: সংসদ সদস্য, সকল নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করব। আমি জোর দিয়ে বলতে চাই, এটি আপনার বা আমার না, আমাদের সকলের জন্য আমাদের প্রাণের ঢাকার জন্য কাজ করবো আমরা সবাই মিলে।
শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অঙ্গীকার প্রকাশ করেন তিনি।






