স্পোর্টস

‘সরি’ শব্দের বানানই ‘জানেন না’ কোহলি

‘সরি’ শব্দের বানানই ‘জানেন না’ কোহলি

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ক্রিকেটীয় লড়াইয়ের বাইরে কথার যুদ্ধও জমে উঠেছে বেশ। জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। এবার যেমন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সান্দারল্যান্ড বললেন, ভারতীয় অধিনায়ক কোহলি ‘সরি’ শব্দটি নাকি বানানই করতে পারেন না!

বুধবার অস্ট্রেলিয়ান রেডিও চ্যানেল ফাইভিয়াকে দেওয়া এক সাক্ষাতকারের সময় ভারতীয় অধিনায়ককে খোঁচা দিয়ে সান্দারল্যান্ড বলেন, ‘দেখুন, কোহলি সরি বলতেই জানে না। আমি নিশ্চিত নই সে শব্দটি বানান করতে জানে কি না।’

বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে রান খরায় ভুগছেন কোহলি। কিন্তু মাঠে তার আগ্রাসী মনোভাব নিয়ে বেশ সমালোচনা মুখর অস্ট্রেলিয়ান গণমাধ্যম।

সম্প্রতি কোহলিকে খেলার জগতের ট্রাম্প বলে বেশ সমালোচনার জন্ম দিয়েছে এক অস্ট্রেলিয়ান পত্রিকা। সেই আগুনে এবার ঘি ঢাললেন সান্দারল্যান্ড!

বিষয়:বিরাট কোহলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…