অদ্ভুতুড়ে

সরাসরি অনুষ্ঠানের মধ্যেই সন্তান জন্ম দিলেন উপস্থাপক!

রেডিও-শিশু-জন্ম

সকাল বেলার অনুষ্ঠান চলছে রেডিওতে। এর মাঝেই হঠাৎ ঘটে গেল এক বিরাট ঘটনা। সরাসরি অনুষ্ঠান অন এয়ার চলার মাঝেই উপস্থাপক জন্ম দিলেন এক ফুটফুটে শিশুর। আর সন্তান জন্মদানের পুরো সময়টা সবকিছু শুনেছেন অনুষ্ঠানের শ্রোতারা।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুই শহরে। দি আর্চ স্টেশন নামের ওই আঞ্চলিক রেডিও স্টেশনের মর্নিং শো নিয়মিত উপস্থাপনা করেন ক্যাসিডে প্রক্টর। ডেলিভারির সম্ভাব্য তারিখ আরও দু’সপ্তাহ পরে হলেও সোমবার থেকেই হঠাৎ করে তার লেবার পেইন শুরু হয়। হাসপাতালে ভর্তি হয়ে যান ক্যাসিডে।

আর এরই সুযোগে অভিনব এক বুদ্ধি আসে ক্যাসিডের রেডিও স্টেশন কর্তৃপক্ষের মাথায়। তারা সেই হাসপাতালের সঙ্গে আলোচনা করে সেখান থেকেই সকালে অনুষ্ঠান রোজ সম্প্রচারের ব্যবস্থা করেন, যেন এর মাঝে ডেলিভারির প্রয়োজন হলে শ্রোতাদের সেই ঘটনায় শরিক করা যায়।

ঠিক তার পরদিন, অর্থাৎ স্থানীয় সময় মঙ্গলবার সকালেই চলে আসে প্রয়োজনের সেই মুহূর্ত। অনুষ্ঠান চলাকালে সিজারিয়ান পদ্ধতিতে ক্যাসিডে প্রক্টর তুলতুলে এক ছোট্ট শিশুপুত্রের জন্ম দেন। তখনই তার নাম রাখা হয় জেমসন। আর পুরো ঘটনার সাক্ষী হয়ে যান অনুষ্ঠানের সব শ্রোতা।

জেমসন নামটাও গত জানুয়ারিতে শ্রোতাদের একটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়েছিল। ৭ পাউন্ড ৬ আউন্সের জেমসন এখন ভালো আছে।

এ ঘটনার অভিজ্ঞতা সম্পর্কে বিবিসি’কে ক্যাসিডে বলেন, এটা তার সম্প্রচার-জীবনের অসাধারণ একটি সুযোগ ছিল। অনুষ্ঠানে ছেলে জন্ম দেয়ার পর তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে উত্তেজনাকর দিনটি আমাদের রেডিও লিসেনারদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি বলে আমার ভীষণ ভালো লাগছে।’

তিনি বলেন, শ্রোতাদের সঙ্গে তিনি নিজের জীবনের সব প্রেক্ষাপটই শেয়ার করেন। সেই কাছেরই একটি বর্ধিত অংশ হয়ে রইল অন এয়ারে সন্তান জন্মদান।

জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নবজাতকের একটি ছোট্ট ভিডিও-ও শেয়ার করেছেন ক্যাসিডে:

Little Jedi.

A post shared by Cassiday Proctor (@radiocassiday) on

বিষয়:রেডিও
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…