শিক্ষা

‘সরকার চাচ্ছে বলেই পিইসি পরীক্ষা’

পিইসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে স্কুলের শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলের শিক্ষার্থীরা পিইসি পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রে প্রস্তুতি নিচ্ছে, শিক্ষার্থীরা মনোযোগী ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার যতোদিন চাইবে ততোদিন প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হবে। পুরোটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। এমন তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান  শিক্ষা ব্যবস্থাকে ব্যর্থ প্রমাণ করতে একটি চক্র সবসময়ই কাজ করে যাচ্ছে।

নবম বারের মতো আগামী ১৯শে নভেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ী শিক্ষা  বা পিএসসি সমাপনী পরীক্ষা। চলবে আগামী ২ শে  নভেম্বর পর্যন্ত। এবার  পরীক্ষার্থী ২৮ লাখ ৪ হাজার ৫শ’ ৯ জন।

পিএসসি পরীক্ষা  নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, কিছুই করার নেই তাদের। সরকার চাচ্ছে বলেই পিইসি পরীক্ষা হচ্ছে।

‘প্রাথমিক ও শিক্ষামন্ত্রণালয়ের দুই মন্ত্রীর মধ্যে কোনো বিভেদ নেই। দু’জনই মনে করেন সবার স্বার্থে শিক্ষা নীতি বাস্তবায়ন জরুরী।’

এবার পিইসি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী ৩ হাজার ৩শ’ ৩২ জন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:পিইসি পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…