চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার উস্কানি দিচ্ছে, আমরা উস্কানির ফাঁদে পা দেব না: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ পণ্ড করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে। কিন্ত আমরা কোন উস্কানির ফাঁদে পা দেব না। দেশনেত্রীর নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো আমরা।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করে বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আমাদের শান্তিপূর্ণ সমাবেশের ভেতরে নেতাকর্মীদের মতো অবস্থান নেয়, স্লোগান দেয়। কিছুক্ষণ পর বিশৃঙ্খলা সৃষ্টি করে ওপর চড়াও হয়। আজও তাই হয়েছে। কর্মসূচিতে বিনা কারণে পুলিশ হামলা চালিয়েছে। অনেক নেতাকর্মীকে আটক করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমরা এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই।

ফখরুল বলেন, গতকাল সারা ঢাকা শহর বন্ধ করে দিয়ে আওয়ামী লীগ সমাবেশ করেছে। অথচ আমরা একেবারে ছোট্ট কোন কর্মসূচিও করতে পারছি না। এটিই হলো আওয়ামী লীগের গণতন্ত্র!

এসময় ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা অনুমতি এখনো পাওয়া যায়নি বলে জানান ফখরুল।

তিনি বলেন, আমাদের একটি প্রতিনিধি দল অনুমতির ব্যাপারে কথা বলতে গেলে গোয়েন্দা তদন্তের পর অনুমতির ব্যাপারে জানানো হবে বলে জানায় পুলিশ। কোন নাশকতার আশংকা আছে কিনা তদন্ত করবে নাকি তারা! নাশকতা তো সরকারি বাহিনী করছে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি।

আগামী ১০ মার্চ ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার প্রেসক্লাবের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT