চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের কাছে কথা বলার অধিকার চাই: ফারুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
রাজনীতি
A A

সরকারের কাছে কথা বলার অধিকার চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। একই সঙ্গে আজকে বাংলাদেশে যে অবস্থা চলছে সেই অবস্থা থেকে মুক্তি পেতে খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য বলে উল্লেখ করেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি (একাংশ) আয়োজিত ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও তার সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফারুক বলেন: আমরা চাই শান্তিপূর্ণ কর্সসূচির মাধ্যমে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করতে। এই আইনী লড়াইয়ে মুক্তির মধ্য দিয়ে দেশে আরেকবার লুন্ঠিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলা এবং জনসভা করার অধিকার ফিরে পাবো।

তিনি বলেন: আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই দেশ ও জাতির জন্য দেশনেত্রী খালেদা জিয়ার প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অবদান রেখেছেন সেই অবদানের প্রেক্ষিতে জিয়াউর রহমান গৃহবধু হয়েও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। সেই লড়াইয়ে তিনি জয়লাভ করবেন বলে আমরা বিশ্বাস করি।

সরকারের নিরাপত্তাহীনতায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত হচ্ছে দাবি করে সাবেক এই বিরোধীদলীয় চীফ হুইপ বলেন: বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার উস্কানি দিচ্ছে। এই অবস্থা পরিবর্তনে এই মূহূর্তে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন প্রয়োজন।

তিনি বলেন: সেই নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাই সরকারের কাছে দাবি অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন।দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। আমরা চাই আপনাদের সমালোচনা করতে পারি এমন একটি অধিকার। আমাদের কথা বলার নিশ্চয়তা দিবেন।

Reneta

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন-বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী,ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানির্বাচনবিএনপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT