অন্যান্য

সরকারি পদকে লাভজনক-অলাভজনক করার প্রস্তাব

সরকারি পদকে লাভজনক-অলাভজনক করার প্রস্তাব

নতুন পে স্কেলে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদেরই সুবিধা হয়েছে ইঙ্গিত দিয়ে ব্যাঙ্গাত্মক একটি স্ট্যাটাস পোস্ট করেছেন ব্লগার আরিফ জেবতিক। দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি সরকারি পদগুলোকে ‘লাভজনক’ এবং ‘অলাভজনক’ ভাগ করা উচিৎ বলে মন্তব্য করেন। ‘লাভজনক’ পদধারীদের তালিকা প্রকাশ করে তাদের কাছ থেকে উল্টো টাকা নেয়ার কথাও বলেন তিনি। তাদের এই টাকা দিয়ে একাধিক পদ্মা সেতু করা সম্ভব বলে মনে করেন আরিফ।

আরিফ জেবতিক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: সরকারি পদকে দুইভাবে ভাগ করা উচিত। লাভজনক পদ, অলাভজনক পদ।

লাভজনকের আবার শ্রেণিবিভাগ আছে যেমন লাল লাভজনক (মানে লালে লাল হয়ে যাবেন), হলুদ লাভজনক (মানে আছে ইনকাম মোটামুটি) আবার ধরেন সবুজ লাভজনক (মানে পদ ভালো কিন্তু কালেকশন খারাপ, পোস্টিং অজ পাড়া গাঁ)।

এখন বেতন বাড়াতে হলে অলাভজনক পেশাগুলোতে বাড়ানো দরকার।

আবার ধরেন যারা লাল লাভজনক পদে আছে তাঁদেরকে বেতন না দিয়ে যদি মাসে ১০ লাখ টাকা করে দিতে বলেন, সেটা তারা হাসিমুখে দিবে। এদের বেতন বাড়ানোর পরিবর্তে এদের কাছ থেকে রাষ্ট্রীয় কোষাগারের জন্য কিছু আদায় করলে দেশের উপকার।

এসব পদের তালিকা যদি সরকার চায় আমি খুশিমনে দিতে রাজি আছি, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই ভুক্তভোগী আমরা সবাই মিলে দেশের লালেলাল পদাধিকারীদের একটা ছোট তালিকাও যদি করে দেই আর ১০ লাখ করে আদায় শুরু হয়, তাহলে পদ্মা-মেঘনা-যমুনা-আড়িয়াল খাঁ সব সেতুতে বছরে দুইটা করে ব্রিজ তৈরি করা যাবে।

বিষয়:নতুন পে-স্কেল পে-স্কেল বেতন স্কেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…