চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরিতে ৬ লক্ষাধিক পদ সৃষ্টি করা হয়েছে: জনপ্রশাসন মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
বাংলাদেশ
A A

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গত ৯ বছরে বেকার সমস্যা নিরসনে সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ লাখ ১১ হাজার ১৮৪টি পদ সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, এর মধ্যে বাংলাদেশ পুলিশের জন্য ৭৯ হাজার ২৪৯টি পদ, বাংলাদেশ সেনাবাহিনীর রামু ও লেবুখালী ডিভিশনের জন্য ২৬ হাজার ৩৯৬টি পদসহ বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তর/ অধিদপ্তর/ সংস্থায় এ সব পদ সৃজনে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

রোববার সংসদে সরকারি দলের জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে ৯ বছরে ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত বিভিন্ন ক্যাটাগরির পদে ১৭৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে, যা বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

আশরাফুল ইসলাম বলেন, ২০১০ সাল থেকে এ পর্যন্ত ২৮তম বিসিএস থেকে ৩৫তম বিসিএসের মাধ্যমে ২২ হাজার ১৮১ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ৩৬তম বিসিএস’র মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন সচিবালয় ২ হাজার ৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করেছে। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রী বলেন, ৩৭, ৩৮ ও ৩৯তম বিসিএস’র মাধ্যমে যথাক্রমে ১ হাজার ১৮২, ২ হাজার ২৪ ও ৪ হাজার ৭৯২টি পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এতে দেশের বেকার সমস্যা অনেকাংশে লাঘব হবে।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, বিসিএস থেকে নন-ক্যাডার পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৭ হাজার ৪৮৫টি পদের সুপারিশ করা হয় (১ম ও ২য় শ্রেণি পদে)।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে অদ্যাবধি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে বিভিন্ন ক্যাটাগরি নন-ক্যাডার ১ম ও ২য় শ্রেণির ২০ হাজার ৫১৩টি পদে সরাসরি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার সুপারিশ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মাঠ প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের জন্য ১ হাজার ৩৫৬টি পদ সৃজন করা হয় এবং ৯ বছরে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনে মোট ৭ হাজার ৫২৪টি পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে প্রতি বছর একটি করে বিসিএস পরীক্ষার ফলাফল ঘোষণা করছে। ফলে গত ৯ বছরে বেকার সমস্যা অনেকাংশে লাঘব হয়েছে।

ট্যাগ: জনপ্রশাসন মন্ত্রীসৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমর্থকদের রোষানলে ইকার্দি!

পরবর্তী

মুখ খুললেন প্রিয়াঙ্কার মা, বিয়ে কি তবে পাকা?

পরবর্তী

মুখ খুললেন প্রিয়াঙ্কার মা, বিয়ে কি তবে পাকা?

সম্ভাবনা উজ্জ্বল থাকল জাপান-সেনেগাল দুদলেরই

সর্বশেষ

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT