রাজনীতি

সরকারি কর্মকর্তার ওপর এমন হামলা অবশ্যই গর্হিত কাজ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সংসদে একজন নারী সদস্য বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে একজন নারী সদস্য বক্তব্য দিচ্ছেন, অন্য সদস্যরা শুনছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তার ওপর এমন হামলা অবশ্যই খুব গর্হিত কাজ উল্লেখ করে কোনো অপরাধীই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক ছাড় পাবে না।

তিনি বলেন, অপরাধীর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি কিনা সেটাই বড় কথা। আমরা সব ক্ষেত্রেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি। যে দেশে অন্যায়ই ছিলো নিয়ম, সেই দেশকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সহজ কাজ নয়। আস্তে আস্তে সেই পরিস্থিতি দূর করার চেষ্টা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থা সক্রিয় রয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব কাজ করে যাচ্ছি।

বিষয়:জাতীয় সংসদ অধিবেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…