চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সযত্নে সংরক্ষিত হচ্ছে প্রথম হাতে লেখা কোরআন

শাইখ সিরাজ শাইখ সিরাজ
৭:০৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৬
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

যুক্তরাজ্যের বার্মিংহাম মিউজিয়ামে গত বছর থেকে সযত্নে সংরক্ষিত হচ্ছে পৃথিবীর প্রাচীনতম হাতে লেখা কোরআনের অংশবিশেষ। বিশেষজ্ঞদের মতে, ওই হস্ত-লিখন কোরআন লিখিত হয় হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশাতেই। কোরআনটির সন্ধান পাওয়ার পর, ইসলামী জাগরণের আরেক জীবন্ত তথ্য হাতে পেয়েছেন গবেষক ও চিন্তাবিদরা।

বার্মিংহাম মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি বিশ্বমুসলিমদের কাছে এখন এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই মিউজিয়ামের ক্যাডব্যারি রিসার্চ লাইব্রেরির ইসলামিক আর্টস বিভাগে শোভা পাচ্ছে পৃথিবীর প্রাচীনতম এই কোরআন শরীফ। ১৯২৪ সালে নিলামে কেনা প্রাচীন দলিল দস্তাবেজ আর উপহার সামগ্রির মধ্যে অনেকটা ফেলনা জিনিসের মতো পড়েছিল মুসলমানদের এই অমূল্যধন।

গত বছর জুলাইতে মিউজিয়ামের সংস্কার কাজের সময় দায়িত্বশীলদের চোখে পড়ে হাতে লেখা পবিত্র কোরআনের অংশবিশেষ। তারপর গবেষকদের কাছে পৌঁছতেই হৈ চৈ পড়ে যায় বিশ্বব্যাপী। 

Banglabid

দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষ ছুটে আসেন হাতে লেখা কোরআনের এই অংশকে এক নজর দেখার জন্য। এক পর্যটক জানালেন তিনিও জানতে পেরেই ছুটে এসেছেন এই কোরআনটি এক পলক দেখার জন্য। 

চামড়া বা পার্চমেন্ট পেপার কালের বিবর্তনে লালচে বর্ণ ধারণ করেছে। নোকতা ও জবর-জের-পেশহীন এই লেখনী আরবীর প্রাচীন রূপ। রেডিও কার্বন পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে কাগজটির জন্মকাল ৫’শ ৬৮ থেকে ৬’শ ৪৫ এর মধ্যে। বিশেষজ্ঞরা বলেন, গবেষণায় উঠে আসা বিষয়ের যথেষ্টই বিশ্বাসযোগ্য ভিত্তি রয়েছে। 

Reneta

আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ ড. শাবির আলী বলেন, গবেষকদের ধারণা ও ইসলামের ইতিহাস বিশ্লেষণ করলে এটা যে পৃথিবীর প্রাচীনতম কোরআনের অংশবিশেষ তা ৯৫ ভাগ মিলে যায়। বিশেষ করে কাগজটি ও লেখনীর সময় ৬৪৫ সালের মধ্যে অর্থাৎ খলিফা হযরত ওসমানীর সময়কালের সঙ্গে মেলে। যার একযুগ আগেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত ছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, হস্তলিপিটি প্রাচীন আরবি বর্ণমালায় লেখা, যা ওই সময়কে স্পষ্টভাবে নির্দেশ করে। 

গবেষকরা ধারণা করেন, প্রথম ওহী লেখক ছয়জনের একজন হয়তো লিখেছেন এই কোরআন। যার সঙ্গে রাসুল সাল্লাল্লাহও আলাইহি ওয়া সাল্লাম-এর সখ্য ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরআনহাতে লেখা কোরআন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমেরিকান পরিচয়: ধারণা নির্ভর, নৃতাত্ত্বিক নয়

পরবর্তী

যে কারণে পুলিশ জেএমবির কথা বলছে

পরবর্তী

যে কারণে পুলিশ জেএমবির কথা বলছে

আর্মি স্টেডিয়ামে নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT