রাজনীতি

সম্মেলনের নামে ঢাকায় সন্ত্রাসী এনে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: মির্জা ফখরুল

সম্মেলনের নামে ঢাকায় সন্ত্রাসী এনে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: মির্জা ফখরুল

নির্বাচনের এক দিন আগে ঢাকায় সম্মেলনের নামে দেশের বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ও নেতা- কর্মীদের ঢাকায় এনে নির্বাচন তাদের নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পল্টনে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন: বিএনপি নির্বাচনে অংশ নেয়াতে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে সরকারের নির্দেশে নির্বাচন কমিশন নিরেপক্ষ ফিল্ড তৈরিতে ব্যর্থ।

১ ফেব্রুয়ারি জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে সরকারের প্রতিও তিনি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দায়মুক্ত হবার আহ্বান জানান। তা না হলে জাতির কাছে দায়বদ্ধ থাকবে সরকার বলে মন্তব্য করেন তিনি।

সেসময় ঢাকাবাসীকে ১ ফেব্রুয়ারি ঘর থেকে বেরিয়ে ভোট দেবার আহ্বান জানান তিনি।

বিষয়:ঢাকা সিটি নির্বাচন নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…