চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মুখ যোদ্ধাদের গল্প নিয়ে আসছে আমেরিকা-চীন যৌথ প্রযোজনার ছবি ‘উহান! উহান!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
বিনোদন
A A

আমেরিকা-চীন যৌথ প্রযোজনায় করোনাভাইরাসের সংক্রমণের শুরুর দিকের নানা ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম ‘উহান! উহান!’

‘আইপি ম্যান’ খ্যাত হংকং এর মার্শাল আর্ট তারকা ডনি ইয়েন এই ছবিতে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। অস্কারজয়ী ডোনা গিগলিওট্টি থাকছেন প্রযোজক হিসেবে। সহ-নির্মাতা হিসেবে থাকছেন চীনের ডকুমেন্টারি নির্মাতা গং চেং এবং ইয়ং চাং।

নির্মাতারা উহানে শুটিং শুরু করে দিয়েছেন। ৩০ সদস্যের প্রোডাকশন টিম নিয়ে কাজ চলছে। করোনার সম্মুখ যোদ্ধাদের সত্য ঘটনাগুলো তুলে ধরা হবে ছবিতে। ছবির একটি চরিত্র হবে একজন সেচ্ছাসেবী ড্রাইভারের, যিনি স্বাস্থ্য-কর্মীদের বিনামূল্যে বহন করেন। থাকবেন একজন ব্লগার যিনি রোগীদের ওষুধ সরবরাহ করেন, সাইকোথেরাপিস্ট যিনি আক্রান্তদের মনোবল বাড়াতে কাউন্সেলিং করেন, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপক৮, এক দম্পতি যারা প্রাইভেট ক্লিনিক চালান এবং ইমার্জেন্সি রুমের চিকিৎসকরা যারা রোগীর জীবন বাঁচানোর চেষ্টায় লড়াই করেন। চরিত্রগুলোর ৩৬ ঘণ্টার গল্প দেখানো হবে সিনেমায়।

‘উহান! উহান!’ প্রযোজনা করছে ইউনি-ফিল্ম, এসএ ইনকর্পোরেশন, স্টারলাইট মিডিয়া ইনকর্পোরেশন এবং চাংশেং ফিল্ম অ্যান্ড টেলিভিশন। স্টারলাইট মিডিয়ার থেকে পিটার লুও এবং হুয়ান লি থাকছেন প্রযোজক হিসেবে। হলিউড রিপোর্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT