শিল্প সাহিত্য

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আহকাম উল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাে. আহকাম উল্লাহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত ১লা এপ্রিল জোটের সাধারণ সম্পাদক এবং দেশের অগ্রগণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ করােনা পরবর্তী জটিলতায় পরলােক গমন করেন।

নবনির্বাচিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাে. আহকাম উল্লাহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক ছাড়া ও দীর্ঘদিন যাবত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

বিষয়:সম্মিলিত সাংস্কৃতিক জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…