যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় ‘ইন্সপায়ারিং উইমেন ক্রিয়েটিভিটি এন্ট্রাপ্রেনিউরশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম’ অনুষ্ঠান আয়োজন করে বারিনো ইনস্টিটিউট। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। বাংলাদেশ ও বিশ্ব সংগীতে অবদান এবং সাংস্কৃতিক কার্যক্রম ও নারীর উন্নয়নে ভূমিকা রাখার জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র থেকে সংবাদ মাধ্যমকে রুনা লায়লা বলেন, ‘অসাধারণ অনুভূতি। আমি দারুণ খুশি! এটা আমার, একই সঙ্গে দেশেরও সম্মান। যে কোনো সম্মাননা আমার কাছে আলাদা গুরুত্ব বহন করে। এবার সম্মাননা পেয়েছি জাতিসংঘ থেকে। তাই এর গুরুত্ব আরও বেশি।’
রুনা লায়লা এখন সার্কের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন। গানের মাধ্যমে তিনি সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। রুনা লায়লা এখন বিশেষ শিশুদের নিয়ে কাজ করছেন, তাদের জন্য গান গেয়েছেন। যুক্ত আছেন সমাজের উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড করছে, এমন অনেক সংগঠনের সঙ্গেও।









