বিনোদন

সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকির আলমগীর

‘১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’ সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর...

সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকির আলমগীর, বাংলা সংস্কৃতি ও সংগীতের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রফিকুল আলম ও ফকির আলমগীর সম্মাননা গ্রহণ করছেন, বাংলা সংগীত ও সংস্কৃতির জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ‘১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’ সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

এ উপলক্ষে সংগীতের সকল শাখার সকল শিল্পী আবারও একই মঞ্চে এক হতে যাচ্ছেন ৩০ জানুয়ারি। এবারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে সিলেট হবিগঞ্জের দ্য প্যালেসে।

এরই মধ্যে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীরা ২৯ জানুয়ারি ঢাকা ছেড়ে যাচ্ছেন প্যালেসের উদ্দেশ্যে। এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হবে।

অন্যদিকে আয়োজনের দিক দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ প্রতিবারের মতো এবারও থাকবে বিশেষ চমক।

বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’।

এবারে যে বিভাগগুলোতে সম্মাননা দেয়া হবে সেগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র।

বিষয়:ফকির আলমগীর রফিকুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…