সম্মাননা পাচ্ছেন তিন কিংবদন্তি

তিন কিংবদন্তি ব্যক্তিকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেখা যাচ্ছে, যারা বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আসছে শুক্রবার (১০ জানুয়ারি) দৈনিক কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন (হল-৩)-এ দিনভর এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন বিকাল ৩টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন অঙ্গনের ২৫ জন গুণী ব্যক্তিকে জানানো হবে সম্মাননা। এর মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য তিনজন কিংবদন্তি ব্যক্তিত্বকেও জানানো হচ্ছে এ সম্মাননা।
বাংলা নাটকে অবদানের জন্য আলী যাকের, চলচ্চিত্রে অবদানের জন্য ববিতা ও সংগীতে সাবিনা ইয়াসমিন পেতে যাচ্ছেন প্রথমবারের মতো বড় আয়োজনে এ সম্মাননা।
এ সময়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে গুণীজনদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য চেকের মাধ্যমে তুলে দেওয়া হবে।






