চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্ক ভুলে মরিনহো-ল্যাম্পার্ডের ‘কথার যুদ্ধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চতুর্থবারের মতো ‘গুরু মারা বিদ্যা’ ফলাতে চেয়েছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। প্রতিপক্ষ হিসেবে সাবেক গুরু হোসে মরিনহোকে আগে তিনবার হারিয়েছে। কিন্তু এবার গুরুর কাছে হারতে হয়েছে চেলসি কিংবদন্তিকে। টাইব্রেকে মরিনহোর দল টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে চেলসি।

মঙ্গলবার কারাবাও কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র শেষে টাইব্রেকে চেলসিকে হারায় টটেনহ্যাম। ড্রয়ে শেষে হলেও ম্যাচে ঘটে গেছে মনে রাখার মত ঘটনা! গুরু-শিষ্যের সম্পর্ক ভুলে ডাগআউটে একে অন্যের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়েছেন মরিনহো-ল্যাম্পার্ড।

ইউরোপিয়ান ফুটবলে চেলসির জায়ান্ট হয়ে উঠা হোসে মরিনহোর হাত ধরে। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ যখন নিজের মনের মত করে চেলসিকে গড়ছেন তার সেই দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ২০০৪/০৫, ২০০৫/০৬ মৌসুমে পরপর দুবার যখন ইংলিশ প্রিমিয়ার লিগ জিতলো লন্ডনের ক্লাবটি ল্যাম্পার্ড তখন ক্যারিয়ারের মধ্যগগনে।

Banglabid

খেলা ছেড়ে এখন সেই চেলসির দায়িত্ব ল্যাম্পার্ডের কাঁধে, আর ভাগ্যের নির্মম পরিহাস লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যামের কোচ হয়েছেন মরিনহো। মঙ্গলবার দুজন দুই পাশে দাঁড়িয়েছিলেন তবে মরিনহো-ল্যাম্পার্ডের পুনর্মিলনটা অবশ্য মোটেও সুখের হয়নি।

ডাগআউটে দাঁড়িয়ে যথারীতি রেফারির সিদ্ধান্তের সমালোচনা করছিলেন মরিনহো। এবং বেশ চেঁচিয়ে চেঁচিয়ে! বিষয়টা খুব একটা পছন্দ হয়নি ল্যাম্পার্ডের। এক পর্যায়ে সাবেক গুরুর দিকে তেড়ে যেতে দেখা যায় তাকে, এগিয়ে আসেন মরিনহোও। দুইজন একে-অন্যের দিকে আঙুল তুলে কথাও চালাচালি করেছেন কিছুক্ষণ।

কি বলেছেন একে-অন্যকে সেটা অবশ্য জানা যায়নি তবে মাঠের ঝগড়া মাঠেই ভুলে দুইজন দুজনকে প্রশংসা করলেন বেশ। সাবেক গুরুর সঙ্গে যা হয়েছে সেটা মজা বলেই উড়িয়ে দিতে চেয়েছেন ল্যাম্পার্ড, ‘লাইনের কাছে আমরা দুজন বেশ মজা করেছি। হোসে আমাকে বলেছে আর আমি হোসেকে। একটা সময় দেখলাম খেলোয়াড়দের দিকে কথা বলার চেয়ে সে রেফারিকেই কথা ছুঁড়ছে বেশি। তাই বাধ্য হয়ে তাই আমাকেই বলতে হলো।’

Reneta

সারাজীবন ঠোঁটকাটা হিসেবে পরিচিত মরিনহোও তার স্বভাব পাল্টে সাবেক শিষ্যের প্রশংসা করলেন বেশ,‘ফ্র্যাংকের সঙ্গে যতই কথা কাটাকাটি হোক না কেন তার প্রতি আমার অনুভূতি অন্যরকম।’

‘তার প্রতি আমি ঋণী। যতটা না খেলোয়াড় তারচেয়ে বেশি বন্ধু ল্যাম্পার্ডের কাছে আমি বেশি ঋণী।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসি-টটেনহ্যাম হটস্পার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনহা হত্যা মামলা: কনস্টেবল রুবেল শর্মার ৭ দিনের রিমান্ড মঞ্জুর

পরবর্তী

চার বছরে ‘ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’: যেসব কারণে ছবিটি দেখা উচিত

পরবর্তী

চার বছরে ‘ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’: যেসব কারণে ছবিটি দেখা উচিত

‘অপমানিত’ রুমানা বিসিবির শরণাপন্ন

সর্বশেষ

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT