তথ্যপ্রযুক্তি

সম্পর্ক বিষয়ক লাইভ শো’র আরও ১২ পর্ব বানাবে ফেসবুক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তি একটি ক্যাফে বা লাউঞ্জে আলোচনা করছেন, যেখানে একটি মহিলা এবং দুইজন পুরুষ আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেপ্টেম্বরে শুরু হয়েছে সম্পর্ক বিষয়ক লাইভ শো ‘মেক আপ অর ব্রেক আপ’। এটি মূলত সামাজিক নিরীক্ষাধর্মী একটি অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকে একটি দম্পতি। তাদের সম্পর্কে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ কথা বলেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার শ্যান বুডরাম।

জানা গেছে, অনুষ্ঠানটির আরও ১২টি পর্বের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে জানিয়েছে ফেসবুক।

অনুষ্ঠানটিতে মূলত দুজনের মাঝে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। স্টুডিওতে উপস্থিত থেকেই বেশ কিছু দর্শক তাদের কথা শোনেন। অনুষ্ঠানটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো দর্শকরাই নির্ধারণ করে দেন এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে। দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে সম্পর্ক থাকবে নাকি ইতি টানতে হবে, তা জানিয়ে দেন স্টুডিও ও অনলাইনে দেখা দর্শকরা।

২০ মিনিটের এই লাইভ শো সপ্তাহে একবার দেখা যায় ফেসবুকের পর্দায়। ইতোমধ্যেই বিপুল সাড়া পাওয়ার কারণে এই সিরিজটিকে নিয়ে আরও সামনে এগুনোর পরিকল্পনা করছে ফেসবুক। এখন পর্যন্ত মোট ৬টি পর্ব প্রচারিত হয়েছে এই অনুষ্ঠানের।

ফেসবুকের জন্য এই লাইভ শো প্রযোজনার কাজটি করে থাকে বি১৭ এন্টারটেইনমেন্টের থাম্ব ক্যান্ডি মিডিয়া।

 

বিষয়:ফেসবুক লাইভ শো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…