চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্কের গ্রামারহীন আমার পিতা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোকে বিহ্বল সারাদেশের অনেকেই। ফেসবুকে নিজেদের মনের কথা প্রকাশ করছেন কেউ কেউ। তাকে নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, বছর তিন হবে। চট্টগ্রাম থেকে ফিরছি। হঠাৎ মুহূর্মুহু টেলিফোন…. ‘অভিনন্দন, আপনাকে কন্যা হিসেবে গ্রহণ করার কোনো কাগজ পত্র অাছে নাকি?’

প্রথমে কিছুক্ষণ বুঝিনি, পরে সাংবাদিক বন্ধুরাই পরিস্কার করেছেন, চট্টগ্রামের বরেণ্য নেতা, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরি স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ পেয়ে সকলে আমার অনুভূতি জানতে চেয়েছেন।

Banglabid

আমি?
আমি বিস্মিত অভিভূত!

আমরা সাংবাদিকরাই বোধহয় এমন… সবটাতেই কারণ খুঁজি, অকারণ খুঁজি, কাগজপত্র.. ডকুমেন্ট খুঁজি। মহিউদ্দিন চৌধুরি আর মুন্নী সাহার পিতা কন্যার সম্পর্ক যদি প্রচার হয়… তাহলে তো খোঁজাখুজি আরো বেশি!

এরপরে তিনি লিখেছেন, তাই চট্টগ্রামের প্রায় সব সাংবাদিক বন্ধুদের একটি ঘটনাই বললাম… সাধারণের এই নেতা ২০০৭/২০০৮ জেলে ছিলেন, অন্য অনেক বড় নেতাদের মতই। সে সময় তার এক কন্যা মারা যান। প্যারোলে মুক্তি পেয়েও অসুস্থ সে মেয়েকে শেষ দেখা দেখতে পাননি চট্টলার এই জননেতা। 

Reneta

আবারো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ঢুকেছেন। তার লোকজন দিয়ে খবর দিলেন, আমাকে দেখবেন। গেলাম, নিয়ম কানুন মেনেই…! 

মহিউদ্দিন চৌধুরি তার টিপিক্যাল চাঁটগা উচ্চারণে বলছেন, ‘আপনার জন্য পেট পোড়ে, টুম্পা চলে যাওযার পর, আরো বেশি পোড়ে- জেলখানায় তো টিভিও দেখতে পারিনা! তাই অশোক রে বলছি।’Bangladesh news portal Channel i Online coverage of national and international affairs. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ‘পেটপোড়ার’ কি কোনো গ্রামার আছে? ঘটনাটা বলে আমিই পাল্টা প্রশ্ন করেছি, ফোনে আমার অনুভূতি জানতে চাওয়া সাংবাদিক বন্ধুদের।
তার সাথে নানান সময়ের নানান স্মৃতি। যখনই উল্টেপাল্টে একেকটা ঘটনার প্যান্ডোরা খুলি, পরতে পরতে যেন একটু এক্সট্রা বাৎসল্য এক্সট্রা বকাঝকা। 

সবশেষে এই সাংবাদিক লিখেছেন, আমি জানি, চট্টগ্রামে পা রাখলেই, আমার বুকটা খালি খালি লাগবে। এরও কোনো গ্রামার নাই! যেখানে থাকুন, এই মিলিয়ন ডলার হাসি নিয়ে থাকুন, সম্পর্কের গ্রামারহীন আমার পিতা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ বি এম মহিউদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন স্ক্রিনে শাবানা, অফ স্ক্রিনে অপু বিশ্বাস

পরবর্তী

সাতদিন ধরে নিখোঁজ রাবির দুই শিক্ষার্থী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাতদিন ধরে নিখোঁজ রাবির দুই শিক্ষার্থী

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়ের সাথে একজন ভক্তের আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনযুদ্ধে হার না মানা শরণার্থী ভক্তকে চমকে দিল বার্সা

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT