চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্কের ক্ষেত্রে পুরুষের আবেগ কেন কম?

নুসরাত শারমিন নুসরাত শারমিন
২:৫৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
লাইফস্টাইল
A A

সামিরা আর আকাশের বেশ অনেক বছরের প্রেম। কিন্তু বিয়ের পরে সব এলোমেলো। বিয়ের পরে সামিরার সঙ্গে সময় কাঁটাতে যেন একটুও আগ্রহ পান না আকাশ। বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা কলিগদের সঙ্গে ফুর্তি করেই সিনের অধিকাংশ সময় কাটিয়ে ফেলেন। বাড়ি ফেরার পরে সামিরা যখন বিষয়টি নিয়ে অভিযোগ করেন, তখন আকাশ হেসেই বিষয়টি উড়িয়ে দেন। সামিরাকে ‘ইমোশনাল ফুল’ও বলেছেন কয়েকবার। ফলে ভীষণ একাকীত্বে ভোগেন সামিরা। মাঝে মাঝে তার মনে হয়, এই সম্পর্ক হয়তো টেকানোই সম্ভব হবে না।

সম্পর্ক নিয়ে এমন ঝামেলায় ভোগেন অনেক নারীই। মাঝে মাঝে অনুশোচনাও হয় এটা ভেবে যে, সম্পর্কের প্রতি এত আবেগ, এত মায়া তার একারই কেন? পুরুষের আবেগ কি সত্যিই কম?

একজন নারী যখন কাউকে ভালোবাসেন, তখন সত্যিই সবটুকু আবেগ দিয়ে ভালোবাসেন। শুধু ভালোবাসার ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীর আবেগ পুরুষের তুলনায় বেশি। এমনকি গবেষণাতেও একই ফলাফল লক্ষ্য করা গেছে। আবেগের ক্ষেত্রে নারী-পুরুষের এই তারতম্য প্রকাশ পেয়েছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্যাসেল-এর গবেষকদের গবেষণায়। তাদের মতে মস্তিষ্কের গঠনের কারণে ইমোশনাল দিক দিয়ে নারীর সঙ্গে ভিন্নতা আছে পুরুষদের।

Banglabid

সুইজারল্যান্ডের গবেষকদের গবেষণাটির একটু ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ভারতের গবেষকরা। তাদের মতে পুরুষের আবেগ কম হওয়ার পেছনের আরেকটি কারণ হলো সামাজিক। ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালের ডিপার্টমেন্ট অব মেন্টাল হেলথ অ্যান্ড বিহেভিয়ারাল সাইন্সের ডিরেক্টর সামির মালহোত্রা বলেন, ‘ আমাদের সমাজে খুব ছোট বেলা থেকে পুরুষদেরকে তাদের আবেগ প্রকাশ করতে মানা করা হয়। আবেগ প্রকাশকে দুর্বলতা মনে করা হয়।’ তবে তার মতে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে কারণ, আগে শুধু নারীরা ভালোবাসা সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে আসতেন। এখন স্বল্প সংখ্যক পুরুষও সম্পর্কের আবেগজনিত সমস্যা নিয়ে পরামর্শ নিয়ে থাকেন।

তবে গবেষকরা মনে করেন, নারীদেরকেও বিষয়টি বুঝতে হবে। নারী এবং পুরুষের আবেগ এক রকম হয় না। পুরুষ অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার বহিঃপ্রকাশের ক্ষেত্রে দুর্বল। আর ভালোবাসার প্রকাশ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোকে পুরুষরা প্রাধান্য দিয়ে থাকেন। বিশেষ করে কর্মক্ষেত্রে ব্যাপারে তারা সবসময়েই বেশি মনযোগী থাকেন। সেই সময়টাতে হয়তো স্ত্রীর বা প্রেমিকার ফোন পেলে আবেগের প্রকাশ করা সম্ভব হয় না তাদের। তাই সম্পর্কের ক্ষেত্রে দুজনকেই আরও বেশি পরিণত হওয়ার এবং পারস্পরিক বোঝাপড়া ভালো করার পরামর্শ দিয়েছেন তারা। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপাচার্য কোটায় জাবিতে ভর্তির লোভ দেখিয়ে ‘প্রেম’

পরবর্তী

ছাত্রলীগ নেতাদের বিচার দাবিতে ঢাবি প্রক্টর অফিস ঘেরাও

পরবর্তী

ছাত্রলীগ নেতাদের বিচার দাবিতে ঢাবি প্রক্টর অফিস ঘেরাও

৫০০ উইকেটে প্রথম বাংলাদেশি রাজ্জাক

সর্বশেষ

ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT