করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সম্পদের স্বল্পতা উল্লেখ করে চিকিৎসা কর্মীদের নিজ উদ্যোগে মাস্ক সংগ্রহ করে ব্যবহারের জন্য নির্দেশনা দিয়েছে।
এ বিষয়ে নির্দেশনা দিয়ে নোটিশ ইস্যু করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ।
নোটিশে বলা হয়েছে: করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচী হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজের সহিত জড়িত সকলের মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ হতে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না।
এ পরিস্থিতিতে নিজের ব্যবস্থাপনায় মাস্ক সংগ্রহ করার নির্দেশনা দিয়ে বলা হয়েছে: সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সকলকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।








