কক্সবাজার

সমুদ্রে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঠাকুরগাঁওয়ে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে শাহেদ হোসেন বাপ্পী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করে লাইফগার্ডের সদস্যরা। এর দেড় ঘণ্টা আগে ওই পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হয় সেই কলেজ ছাত্র।

নিহত বাপ্পী রামু উপজেলার তেসসিপুল এলাকার শামসু আলমের ছেলে। তিনি রামু কলেজের একাদশ শ্রেনীর  শিক্ষার্থী।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সকালে শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুজনই ভেসে যায়। একজনকে উদ্ধার করা গেলেও স্রোতের টানে হারিয়ে যায় শাহেদ হোসেন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়:কক্সবাজারকক্সবাজার সমুদ্র সৈকত
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…