ফ্লোরিডায় সমুদ্রতলে সঙ্গীত উৎসব

অংশগ্রহণকারী সঙ্গীতপ্রেমীরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমুদ্রতলে সঙ্গীত এবং প্রবাল প্রেমিরা বার্ষিক সঙ্গীত উৎসবের আয়োজন করেছে। প্রায় ৪শ’ সঙ্গীতপ্রেমী ডুবুরি সমুদ্রতলে যান্ত্রিক অনুসঙ্গ নিয়ে লু কে প্রবাল অঞ্চলে অপার সামুদ্রিক আবহে গান ও বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবে মেতে উঠে।
স্থানীয় একটি রেডিও স্টেশন সমুদ্রের নিচে বিশেষ ব্যবস্থায় সাগরভিত্তিক সঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতের সরাসরি সম্প্রচার করেছে। মৎস্যকন্যাসহ বিচিত্র সামুদ্রিক প্রাণির সাজে এ উৎসবে অংশ নেন তারা।


পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






