চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনাকে ‘ছবির মার্কেটিং’ হিসেবে দেখেন পূজা চেরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় থাকা ‘দহন’ ছবির ‘হাজীর বিরিয়ানী’ গান প্রকাশ হওয়ার পর আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এ গানের কথা নিয়ে সংগীত সংশ্লিষ্ট অনেকে বলছেন, কোনভাবেই গানটি যেন ছবিতে না রাখা হয়, গানের কথা ভালো নয়। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়টি কিভাবে দেখছেন ছবির নায়িকা পূজা চেরী?

চ্যানেল আই অনলাইনকে পূজা চেরী জানান, সমালোচনার বিষয়টি তিনি ছবির প্রচার ও মার্কেটিং হিসেবে দেখেন। যতবেশি সমালোচনা হবে ততই এটি দ্রুত মানুষের কাছে পৌঁছায়। মার্কেটিং হয়। আলোচনা ও সমালোচনা একটি ভালো ছবির এপিঠ- ওপিঠ। ছবিটি মুক্তির পর দর্শক দেখলে সব সমালোচনার অবসান হবে। তার আগে যত সমালোচনা হচ্ছে সবই ছবির মার্কেটিং হচ্ছে।

‘দহন’ মুক্তি আগে প্রচারণার নতুন কৌশল হিসেবে আরেক ছবি মিস্টার বাংলাদেশ এর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির আবাহনী মাঠে। দুপুর ১ টায় খেলা শুরু হয় দু-দলের মধ্যে। সেখানে অংশ নেয় ছবির অভিনয় শিল্পী ও নির্মাণের সাথে জড়িতরা। পূজা নিজে সেখানে উপস্থিত ছিলেন। তখন হাজীর বিরিয়ানি গানের সমালোচনা নিয়ে এসব কথা বলেন ‘নূর জাহান’ ছবির এই নায়িকা।

প্রীতি ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ‘টিম দহন’। ব্যাটিংয়ে এসে ১২ ওভারে ৭৬ রান করে ‘টিম মিস্টার বাংলাদেশ’। ওই টার্গেটে টিম দহন সিয়ামের নেতৃত্বে ব্যাট করে ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় ছিনিয়ে নেয়। ম্যাচ সেরা হন সিয়াম।

রাজনৈতিক থ্রিলার গল্পের দহন মুক্তি পাবে আগামী ৩০ নভেম্বর। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবি পরিচালনা করেছেন রায়হান রাফী। ছবিতে গারমেন্টর্স কন্যার চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী। এখানে তার নায়ক সিয়াম আহমেদ। যিনি নেশাগ্রস্ত এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন। আরো আছেন মম, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ প্রমুখ।

Reneta

‘দহন’ ছবিতে পূজা চেরিকে রোমান্টিক নায়িকা নয়, গার্মেন্টস কন্যা হিসেবে দেখা যাবে। কিন্তু পূজা জানেন না গার্মেন্টস-এ যেসব মেয়েরা চাকরি করেন, তারা কেমন হন। তাদের আচরণ, হাঁটাচলা, কথাবার্তা কেমন হয়! ছবিতে নিজেকে একজন পেশাদার গার্মেন্টস কন্যার চরিত্রটি ফুটিয়ে তুলতে পূজা সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছেন।

পূজা চেরী বলেন, সাতদিন একটি গার্মেন্টসে চাকরি করেছি। আমি নিজেকে প্রস্তুত করছি আমার চরিত্রে জন্য। ‘নূর জাহান’ ও পোড়ামন ২ ছবিতে সবাই আমাকে যেমন গ্রহণ করেছেন, প্রশংসা করেছেন আশা করি ‘দহন’ ছবিতেও আমাকে নতুনভাবে গ্রহণ করবেন।

ছবি : নাহিয়ান ইমন 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াদহনপূজা চেরীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT