চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমবেত প্রার্থনায় বিশ্ব শান্তি নিশ্চিত করার আহ্বান পোপের

পান্থ রহমান পান্থ রহমান
২:৩৭ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমবেত প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানের জমায়েতে বলেছেন, প্রার্থনা করতে করতে কেউ যাতে ক্লান্ত না হয়ে পড়েন। ষোলো জন ডিকনকে যাজক হিসেবে অভিষিক্ত করে ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মীর গুরু ও ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান বলেন, সকল সম্প্রদায়ের মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য সবাইকে কাজ করতে হবে।

শুক্রবার সকাল থেকেই অপেক্ষায় প্রায় আশি হাজার খ্রিস্ট-ভক্ত। অপেক্ষা ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের। খোলা ছাদের একটি গাড়িতে তিনি এলেন আশীর্বাদ করতে করতে। হাত নেড়ে তার জবাবও দিলেন ভক্তরা।

প্রবেশ গীতি এবং বেদী ও ক্রুশের প্রতি ধূপারতির পর কিছুক্ষণ নীরবতায় কাটিয়ে শুরু হয় উপাসনার আনুষ্ঠানিকতা। চলে একের পর এক সমবেত কন্ঠে প্রার্থনা-সঙ্গীত।

বানী ঘোষণা ও বাইবেল পাঠ করার পর শুরু হয় ১৬ জন ডিকনের যাজক হিসাবে অভিষিক্ত হওয়ার আনুষ্ঠানিকতা। বাংলাদেশের ইতিহাসের একমাত্র কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও প্রর্থীদের অভিষিক্ত করতে পুন্যপিতা পোপ ফ্রান্সিসকে অনুরোধ করেন।

পরে যাজকদের উদ্দেশে উপদেশ বানী শোনান পোপ ফ্রান্সিস। প্রার্থীদের জিজ্ঞাসাবাদ, সংকল্প ও বাধ্যতাব্রত গ্রহণের পর মাথায় হাত রেখে নতুন যাজকদের আশীর্বাদ করেন পোপ। অভিষেক প্রার্থনা শেষে পরিয়ে দেওয়া হয় যাজকের পোশাক। অভিষিক্ত হন নতুন যাজকরা।

নতুন যাজকদের অভিষেক অনুষ্ঠানের পর মূল যজ্ঞানুষ্ঠান, অর্ঘ্য প্রার্থনা এবং সবশেষে ধন্যবাদ জ্ঞাপনমূলক স্তুতি ও প্রার্থনা সঙ্গীত অনুষ্ঠিত হয়। ভক্তদের উদ্দেশে খ্রিষ্ট প্রসাদ বিতরণের পর মহা আশীর্বাদ এবং সমাপন-গীতি দিয়ে শেষ হয় প্রার্থনা উৎসব।

ট্যাগ: পোপের সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারুণ্যের উচ্ছ্বাসে চলছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৭’

পরবর্তী

‘হালদা’ দেখতে সপরিবারে ক্রিকেটের আতাহার

পরবর্তী
হালদা দেখতে স্বপরিবারে আতাহার আলী খান

‘হালদা’ দেখতে সপরিবারে ক্রিকেটের আতাহার

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জার্সি পরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই ব্রাজিল খুবই ভয়ঙ্কর!’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT