চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ৩০, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হোলি কুরআন মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত পবিত্র কুরআনের একটি বিরল কপি। ১৩২৪ হিজরি (১৯০৬ খ্রিষ্টাব্দ) সালে মুদ্রিত এই কুরআনকে কাজানে প্রকাশিত প্রাচীনতম মুদ্রিত কুরআনগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

সোমবার (২৯ জুন) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে কাতার ট্রিবিউন জানিয়েছে, ঐতিহাসিক এই কুরআনটি কুরআন মুদ্রণের বিকাশ এবং এর সংরক্ষণ ও প্রচারে মুসলিম বিশ্বের দীর্ঘদিনের প্রচেষ্টার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শিত কুরআনের বিশেষ বৈশিষ্ট্য হলো, এর পাতার প্রান্তে (মার্জিনে) তাফসির, ব্যাখ্যা ও গবেষণাধর্মী টীকা সংযোজন করা হয়েছে। এসব টীকায় কুরআনের আয়াতের ব্যাখ্যা ও অর্থ বিশ্লেষণে তৎকালীন ইসলামি পণ্ডিতদের অবদানের প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে এটি কুরআনবিষয়ক জ্ঞানচর্চা বিস্তার এবং গবেষক ও শিক্ষার্থীদের জন্য মুদ্রিত কুরআনের গুরুত্বও তুলে ধরে।

Banglabid

বর্তমানে বিরল এই কুরআনের কপিটি সংরক্ষিত রয়েছে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজে। প্রতিষ্ঠানটির সহযোগিতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ইসলামি নিদর্শন জনসাধারণের সামনে তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবে এটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।

আয়োজকদের মতে, প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা কুরআন মুদ্রণের ইতিহাস, এর বিভিন্ন ধাপ এবং পবিত্র কুরআনের নির্ভুলতা ও বিশুদ্ধতা সংরক্ষণে ইসলামি পণ্ডিত ও কারিগরদের অবদান সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হোলি কুরআন মিউজিয়াম বিশ্বের প্রথম বিশেষায়িত কুরআন জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে বিরল পাণ্ডুলিপি, ঐতিহাসিক কুরআনের কপি এবং কুরআন লিপিবদ্ধ ও মুদ্রণের ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা নিদর্শন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুরআনজাদুঘরমক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

পরবর্তী

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

পরবর্তী
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT