শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার ৩০ জুন জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগে ধর্ষিতারা থানায় যেতে পারতো না। বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলে বা অনলাইনে জিডি করতে পারে, এফআইআর দাখিল করতে পারে। এখানে কোন ইন্টারফেয়ারেন্স নাই। তাই এখন ধর্ষন যেখানেই হোক, শিশু হোক, নারী হোক, যে অবস্থাতেই হোক, আমরা তাৎক্ষণিকভাবে তা পুলিশ ডিপার্টমেন্টে এরেস্টসহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য স্বাক্ষী উপস্থাপনসহ ট্রায়ালের সমস্থ ক্ষেত্রে আমরা একতা বৈপ্লবিক পরিবির্তন দেখতে পেয়েছি। যার জন্য রামিসা হত্যার বিচার ১৫-১৭ দিনের মধ্যে হয়েছে। এটা বাংলাদেশে রেকর্ড।
তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোন রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেয়া হবে না।




