চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষকদের ভাবমূর্তি উজ্জ্বল করবে: ইউজিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা গ্রহণ করা শুরু হলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

তিনি বলেন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালু ও সান্ধ্য কোর্স বন্ধ করতে সংশ্লিষ্টরা এগিয়ে এলে শিক্ষক সম্প্রদায়ের ভাবমূর্তি সম্পর্কে ইতিবাচক পরিবর্তন ঘটবে।
তিনি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণের সঙ্গে সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক আলোচনা সভায় এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন: গোটা জাতি এখন সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী। এটা এখন জাতীয় দাবি। জাতির স্বার্থেই আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। ইতিবাচক মনোভাব ও দায়িত্ব নিয়ে উপাচার্যবৃন্দ এবং সংশ্লিষ্টরা এক্ষেত্রে এগিয়ে আসবেন এ প্রত্যাশা সকলের।

Banglabid

সমন্বিত ভর্তি পরীক্ষায় গুটিকয়েক বিশ্ববিদ্যালয়ের অনাগ্রহ সম্পর্কে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিদ্ধান্তহীনতার জন্য গোটা জাতির আকাঙ্খা অপূর্ণ থাকতে পারে না।

ইউজিসি চেয়ারম্যান বলেন: যদি কোন প্রতিষ্ঠান সমন্বিত ভর্তি পরীক্ষায় না আসে তারা ব্যাপক সমালোচনার মুখে পড়বে। আমরা এবার একটি উদাহরণ সৃষ্টি করতে চাই। এটি চালু হলে আগামীতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া ছাড়া কোন বিকল্প থাকবে না।

তিনি স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় নারী শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সুযোগ তৈরির আহ্বান জানান।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ উপস্থিত ছিলেন।

Reneta

গত ২৩ জানুয়ারি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ইউজিসিতে অনুষ্ঠিত ওই সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউজিসিবিশ্ববিদ্যালয়সমন্বিত ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২’শ বাংলাদেশি নারীর ব্যবসা সহায়তায় বিশ্বব্যাংক

পরবর্তী

ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি’র ৫ম সিজন শুরু

পরবর্তী

ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি’র ৫ম সিজন শুরু

কিংবদন্তীর শূন্য হাতে ফেরা, তবে...

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT