শিক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষায় নেই ঢাবি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনজন ছাত্রের প্রতিমূর্তি, যা ছাত্র রাজনীতির ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগের নিয়মেই অনুষ্ঠিত হবে ঢাবির ভর্তি পরীক্ষা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

সম্প্রতি ইউজিসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের উপাচার্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা সমন্বিত ভর্তি প্রক্রিয়াকে সাধুবাদ জানান।

তাদের প্রত্যেকেই জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি পরীক্ষা সমন্বিত ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…