সব পেয়েছি একজনের মাঝেই: স্বামীর প্রশংসা করলেন কাজল

A Bangladeshi bride and groom in traditional wedding attire during a cultural ceremony at a luxurious venue. Channel i News – চ্যানেল আই নিউজ
দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল বিয়ে করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মুম্বাইয়ের তাজ প্যালেসে ব্যবসায়ী গৌতম কিছলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন এই সুপারস্টার নায়িকা।
হিন্দু রীতি মেনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এসময়ে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।
শনিবার বিয়ের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে কাজল লিখেছেন, ‘মিস থেকে মিসেস! আমার কাছের মানুষ, সহচর, বন্ধু, সোলমেটকে বিয়ে করেছি। তাই আমি সব পেয়েছি একজনের মাঝেই।’

আরেকটি পোস্টে কাজল লিখেছেন, ‘একটি বিয়ের পরিকল্পনায় অনেক বিষয় থাকে। মহামারীর মধ্যে এটা চ্যালেঞ্জিং ছিল। আমরা সব রকমের কোভিড প্রটোকল মেনে বিয়ে করেছি। ছোট আয়োজন ছিল। অতিথিদের কোভিড পরীক্ষা করানো হয়েছে। সবার জন্য বাবল তৈরি করা হয়েছে। যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ। আর যারা ভার্চুয়ালি আমাদের সাথে ছিলেন তাদেরকে মিস করেছি।’
এর আগে বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হয় কাজলের বিয়ের নানা আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার হয়েছে অভিনেত্রী কাজল আগারওয়ালের গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ সালোয়ার কামিজ ও ফুলের গয়নায় সেজেছিলেন অভিনেত্রী।
কাজল আগারওয়ালের বর একজন ব্যবসায়ী, ইন্টিরিওর ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক।






