চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সব তথ্য সবসময় প্রকাশ করা যায় না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

“যারা এর আগে প্রকাশ্যে মানুষ পুড়িয়েছে, এখন কৌশল পাল্টে গুপ্তহত্যা চালাচ্ছে তারা। আমি হেড অব দ্য গভর্নমেন্ট। আমার কাছে তথ্য আছে বলেই নিশ্চয়ই আমি কথাগুলো বলেছি। সব তথ্য সবসময় প্রকাশ করা যায় না। কিন্তু তথ্যের ভিত্তিতেই কথাগুলো বলা হয়।”

বুধবার দুপুরে গণভবনে সংবাদ সম্মেলনে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই জানি কারা এর আগে বলত, বৃষ্টির মতো গুলি কর। মরলে শহীদ, বাঁচলে গাজী। এরাই হত্যাগুলো ঘটাচ্ছে।

জনমনে ভীতি তৈরির জন্যই হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে, তবে সরকার বসে নেই বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তৎপর। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, বাংলাদেশের এগিয়ে যাওয়া যারা চায়নি তারাই হত্যাকাণ্ড করছে। আর এতে ‘সফট টার্গেট’ হচ্ছে মানুষ।

শেখ হাসিনা বলেন, ইসলামে সন্ত্রাসের স্থান নেই। শেষ বিচার আল্লাহ করবেন। যারা ধর্মের নামে হত্যা চালায় তারা আসলে ধর্মে বিশ্বাস করে না। এভাবে মানুষকে হত্যা করে ইসলামকে কলুষিত করা হচ্ছে। কিছু ক্ষুদ্র গোষ্ঠীর জন্য মুসলিম উম্মাহ হেয় হচ্ছে।

পরিবারের কেউ ওই পথে যাচ্ছে কিনা এ ব্যাপারে পরিবারের সদস্যদের সচেতন হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে সন্ত্রাসীরা মানুষ পোড়ানোর সময় জনগণ যেমন তাদের প্রতিহত করেছিল, একইভাবে দেশজুড়ে জঙ্গিরা কোথায় বসে পরিকল্পনা করছে তা বের করে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার কথা বলেন তিনি।

গোপন হত্যার ষড়যন্ত্রে জড়িত এক সাংবাদিককে গ্রেফতারে একটি পক্ষের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনারা কথা বলেন। আবার কেউ যখন হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকে, তাকে গ্রেফতার করলে আপনারা সমালোচনা শুরু করেন। সাংবাদিকদের উদ্দেশ্য করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত এক সাংবাদিককে গ্রেফতারের পর আপনারা কথা শুরু করলেন। তাহলে হত্যার ষড়যন্ত্রে জড়িত কাউকে গ্রেফতার করা যাবে না? হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রী দেশবাসীরও সহযোগিতা কামনা করেন।

শেখ হাসিনা  বলেন, জনগণের প্রতিরোধেই আগুনে পুড়িয়ে মারা কমেছে, জনগণের প্রতি আহ্বান জানাই আপনার সতর্ক থাকলে গুপ্ত হত্যাকারীদেরও ধরা সম্ভব হবে। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, বাংলাদেশে কখনোই জঙ্গিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিষাক্ত সাপকে বিশ্বাস করবেন না, মাননীয় প্রধানমন্ত্রী

পরবর্তী

হত্যাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি এক মাস আগে চুরি হয়

পরবর্তী

হত্যাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি এক মাস আগে চুরি হয়

মাজার-স্কুল পরিচালনায় মাহমুদা হত্যার অভিযোগে আটক গুন্নু

সর্বশেষ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT