চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাজার-স্কুল পরিচালনায় মাহমুদা হত্যার অভিযোগে আটক গুন্নু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত থাকার সন্দেহে আটক সাবেক শিবির নেতা আবু নছর গুন্নু বর্তমানে একটি মাজার ও একটি স্কুল পরিচালনার সাথে সম্পৃক্ত।

বুধবার সকালে তাকে আটক করা হয় মাহমুদা খুনের সাথে জড়িত থাকার সন্দেহে। রোবাবার সকালে নগরীর জিইসি মোড় সংলগ্ন বাসার কাছে খুন হন পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা।

সিটিজিনিউজডটকম জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য় জানিয়েছেন, “আটক হওয়া আবু নছর গুন্নু ফরহাদাবাদ মুসাবীয়া মাজারের সাথে সম্পৃক্ত, সে ছাত্র শিবিরের সাবেক শীর্ষ ক্যাডার এবং অপহরণ ও হত্যা মামলার আসামী।

জঙ্গি সম্পৃক্ততার সূস্পষ্ট তথ্য পুলিশের হাতে আছে, মাহমুদা হত্যা মামলায় তাকে অন্যতম সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান দেবদাস ভট্টাচার্য।

আবু নছের গুন্নু মুসাবীয়া মাজার পরিচালনা কমিটির বিবাদমান দুই কমিটির একটির সেক্রেটারির দায়িত্ব পালন করে অাসছেন গত কয়েক বছর ধরে। নাজিরহাট কলেজিয়েট হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য। সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরহাদাবাদ ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় প্রার্থী ইদ্রিস মিয়া তালুকদারের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার জানান, ফরহাদাবাদে মুসাবিয়া দরবার শরিফ নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছিল। একটি পক্ষে ছেলে এক পরিবারের বড় জামাতা ছিল। আর অন্যপক্ষে ছিল ছোট জামাতা। বড় জামাতের পক্ষে ছিলেন আবু নসর।

Reneta

ইদ্রিস মিয়া আরো জানান, আবু নসর বিগত ইউপি নির্বাচনে ফরহাদাবাদ ইউনিয়নের কোরআনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে তার কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করেছিলেন।

নাজির হাট কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক এমরান হোসেন জানিয়েছেন, আবু নছর বর্তমানে এই স্কুল পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য গুন্নু দীর্ঘদিন ধরে দেশের বাইরে ছিলো, আট বছর আগে দেশে এসে ফরহাদাবাদ নতুন বাজার এলাকায় আধুনিক ডেকোরেটার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে। বর্তমানে সেটি বন্ধ করে দিয়ে বিভক্ত মাজার কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছে।

দুই সন্তানের জনক গুন্নু’র পরিবার মূসাবীয়া মাজর সংলগ্ন এলাকায় পৈতৃকবাড়িতে বসবাস করছে। পুলিশ জানিয়েছে, সীতাকূন্ড থানায় একটি অপহরণ ও একটি হত্যা মামলার আসামী গুন্নু এক সময় ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হত্যাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি এক মাস আগে চুরি হয়

পরবর্তী

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফান্সের রায় ১৫ জুন

পরবর্তী

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফান্সের রায় ১৫ জুন

মৌচাক মার্কেট মালিকের বিরুদ্ধে বণিক সমিতির যতো অভিযোগ

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT