চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব জেতা শাস্ত্রীর এবার শচীনকে চাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
শচীন

রবি শাস্ত্রীর ইচ্ছে মতো মঙ্গলবারই ভারতীয় দলের বোলিং কোচ হয়েছেন ভরত অরুণ, ডেপুটির দায়িত্ব পেয়েছেন সঞ্জয় বাঙ্গারও। শ্রীলঙ্কা সফরে পছন্দের ‘কোর টিম’ নিয়েই নিজের কোচিং ক্যারিয়ারের শুরু করতে যাচ্ছেন শাস্ত্রী।

তবে সাজানো সংসার ফিরে পাওয়ার পর এবার ভারতীয় দলের জন্য নতুন দাবি তার। শাস্ত্রী পাশে চাইছেন শচীন টেন্ডুলকারকেও। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ, জাদেজাদের ব্যাটিং পরমর্শদাতা হিসেবে শচীনের ক্রিকেট মেধা ব্যবহার করতে তৎপর হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদ্য নিযুক্ত প্রধান কোচ। বিসিসিআই সূত্রে এমন খবরই দিয়েছে ভারতের গণমাধ্যম।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলা হয়েছে, তিন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে তৈরি হওয়া পরামর্শক কমিটির মধ্যে কেবলমাত্র শচীন টেন্ডুলকারকেই এই কাজের জন্য চেয়েছেন শাস্ত্রী। তবে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণের মত ক্রিকেটাররা তার পছন্দের কাছে উপেক্ষিত থেকেছেন।

বোর্ড কর্তাদের শাস্ত্রী বলেছেন, ভারতীয় দলের বিদেশ সফরের সময় শচীনকে ব্যাটিং পরামর্শক হিসেবে পেতে আগ্রহী তিনি।

রবি চাইলেও শচীনের বিষয়টি সহসাই এগোনোর সম্ভাবনা কম। সংবাদ মাধ্যমকে ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, পরামর্শদাতা নিয়োগ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। বিষয়টি উপযুক্ত সময়ে খতিয়ে দেখা হবে। আপাতত শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গেও থাকছেন না কোনও পরামর্শক।

শচীনের পরামর্শতেই দ্বিতীয়বার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন রবি শাস্ত্রী। এমনকি এটাও শোনা যায়, শাস্ত্রীকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করা নিয়ে সব থেকে বেশি ভূমিকা নিয়েছিলেন লিটল মাস্টারই। সৌরভের খানিক অপছন্দই ছিল, তবে শচীনের ইচ্ছের কাছে ভারতীয় দলের সাবেক অধিনায়কের আর কিছু করারও ছিল না!

Reneta

তবে সৌরভরা ভারতীয় দলের কোচিং স্টাফ হিসেবে জুড়ে দিতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং জাহির খানকে। যাতে মত ছিল শচীনেরও। পরে শাস্ত্রী নিজের স্টাইলেই উপদেষ্টা কমিটির সেই সিদ্ধান্তকেও নকআউট করে দেন। এবার তিন সদস্যের পরামর্শক কমিটির একজনকে দলের পরামর্শদাতা হিসেবে চেয়ে আরেকটি মাস্টারস্ট্রকই দিলেন শাস্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেট বোর্ডরবি শাস্ত্রীশচীন টেন্ডুলকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT