চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঞ্জিতে মাইলফলক পৃথ্বী শ’র, অক্ষত শাস্ত্রীর রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে, প্রস্তুত খেলতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়লেন পৃথ্বী শ। প্রথম শ্রেণির ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটার। চণ্ডীগড়ের বিপক্ষে ১৪১ বলে করা ডাবল সেঞ্চুরি রঞ্জির ইতিহাসে তৃতীয় দ্রুততম। প্রথম শ্রেণির ক্রিকেটে এই ব্যাটারের সেঞ্চুরি আছে সবমিলিয়ে ১৪টি।

আসরটির এলিট ‘বি’ গ্রুপের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে মহারাষ্ট্রের দেয়া ৩১৩ রানের জবাবে ২০৯ রানে থামে চণ্ডীগড়। ১০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পৃথ্বীর ডাবল সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৫৯ রানে ইনিংস ঘোষণা করে মহারাষ্ট্র। তাতে চণ্ডীগড়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৪ রানের। তৃতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৯ রান। জয়ের জন্য চণ্ডীগড়ের দরকার আরও ৩৩৫ রান।

প্রথম ইনিংসে ৮ রান করা পৃথ্বী দ্বিতীয় ইনিংসে নেমে ১৫৬ বলে ২২২ রান করে আউট হন। দুর্দান্ত এই ইনিংসটি ২৯ চার ও ৫ ছক্কায় সাজান তিনি।

রঞ্জিতে দ্রুততম ডাবল সেঞ্চুরি তালিকায় শীর্ষে আছেন হায়দ্রাবাদের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে তন্ময় আগারওয়াল। ২০২৪-২৫ মৌসুমে তিনি ১১৯ বলে ডাবল সেঞ্চুরী হাঁকিয়েছিলেন।

দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি রবি শাস্ত্রীর। মুম্বাই এর হয়ে বারদোর বিপক্ষে ১৯৮৪-৮৫ মৌসুমে ১২৩ বলে দুইশতক করেন তিনি। সেই ম্যাচেই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন শাস্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৃথ্বি শভারতরঞ্জি ট্রফিরবি শাস্ত্রীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT