চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ পিচে আগুন ধরাবেন ব্লুমফন্টেইনের লোকাল বয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কলপ্যাক চুক্তির সবশেষ নাম ডুয়ানে অলিভিয়ের

পচেফস্ট্রমের পিচ নিয়ে অসন্তোষ জানানোর পর ব্লুমফন্টেইনে বাড়তি ঘাস চেয়েছেন ফাফ ডু প্লেসিস। সাউথ আফ্রিকান অধিনায়কের চাওয়া অনুযায়ী পেস-বাউন্সের সঙ্গে বাড়তি ঘাসের পিচই তৈরি করেছেন কিউরেটররা। সেই সবুজ পিচে আগুন ধরাবেন ব্লুমফন্টেইনেরই লোকাল বয় ডুয়ানি অলিভিয়ার।

ব্লুমফন্টেইনের মানগাওয়াং ওভালে শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে জয়ের পর এই টেস্টে সফরকারীদের আরও বড় পরীক্ষা নিতেই নামছে স্বাগতিকরা।

সাউথ আফ্রিকার স্পোর্টসটুয়েন্টিফোর জানায়, স্থানীয় ছেলে অলিভিয়ার বলেছেন, ব্লুমফন্টেনের উইকেট অন্যতম ফ্ল্যাট হিসেবে বিবেচিত। তা সত্ত্বেও প্রোটিয়া ড্রেসিং রুমে পাঠানো ছবিতে পিচ সবুজ ঘাসে ভর্তি দেখে উত্সাহিত তিনি।

দুই সপ্তাহ আগেও ব্লুফন্টেইনের পিচে খেলেছেন অলিভিয়ার। তখনকার পিচের অবস্থাও তুলে ধরেছেন তিনি, ‘দুই সপ্তাহ আগেও খেলতে গিয়ে দেখেছিলাম উইকেট অনেকটা ফ্ল্যাট হয়ে গিয়েছিল এবং বোলারদের জন্য খুব একটা সহায়কও ছিল না। তবে এই পিচটা সম্পূর্ণ ভিন্ন হবে।’



‘উইকেটটা খুবই সবুজ। এখানে বল করার জন্য আপনাকে আক্রমনাত্মক হতে হবে এবং যতক্ষণ সম্ভব ধৈর্য ধরতে হবে। আশা করছি আমরা প্রথম দিকেই উইকেট নিতে পারব। যদি আমরা মূল কাজগুলো সঠিকভাবে করতে পারি এবং ম্যাচের পাঁচ দিন পর্যন্ত লড়াই করতে প্রস্তুত থাকি, তাহলে আমরাই এগিয়ে থাকব’-যোগ করেন প্রোটিয়া পেসার।

২০০৮ সালের নভেম্বরের পর মানগাওয়াং ওভালে এই প্রথম টেস্ট খেলতে নামছে সাউথ আফ্রিকা। এই মাঠে সবশেষ টেস্ট আবার বাংলাদেশের বিপক্ষেই খেলেছিল তারা। ওই ম্যাচে এক ইনিংস ও ১২৯ জিতেছিল প্রোটিয়ারা।

দেশের হয়ে মাত্র চারটি টেস্ট খেলেছেন অলিভিয়ার। তবে নিজের হোমগাউন্ডে এবারই প্রথম নামতে যাচ্ছেন তিনি, ‘নিজের মাঠে ফিরে আসাটা আমার কাছে স্পষ্টতই বিশেষ কিছু এবং ব্লুমফন্টেইনের ভক্তদের সামনে খেলাটা তো একটি বড় সম্মানেরও’।

Reneta

ইনজুরির কারণে এই ম্যাচে মরনে মরকেলকে ছাড়াই মাঠে নামবে সাউথ আফ্রিকা। তবে মরকেলকে ছাড়াও বাংলাদেশের ব্যাটসম্যানরা চাপে থাকবেন বলে বিশ্বাস অলিভিয়ারের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফের জেমস ক্যামেরনের সিনেমায় কেট উন্সলেট

পরবর্তী

‘ফারিয়া বক্তব্য প্রত্যাহার না করলে ফোরামে নয়’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফারিয়া বক্তব্য প্রত্যাহার না করলে ফোরামে নয়’

১১ বছরের আরাফাত কোরআনে হাফেজ হওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৮৬ দিনে কোরআনে হাফেজ হল ১১ বছরের আরাফাত

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT