চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের জেমস ক্যামেরনের সিনেমায় কেট উন্সলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

এই বছরটা অস্কারজয়ী কেট উইন্সলেটের কাছে বেশ কিছুটা চমকই বটে। প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের পরিচালনায় আবারও অভিনয় করতে যাচ্ছেন কেট উইন্সলেট। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের বিখ্যাত রোমাণ্টিক ছবি টাইটানিকের ২০ বছর বয়স হল এ বছর। এর সাথে সাথেই দ্য হলিউড রিপোর্টার নিশ্চিত করেছেন অ্যাভাটরের সিক্যুয়ালেও কাজ করবেন কেট।

তবে সিক্যুয়াল আনার ব্যাপারে শুরুতে দ্বিধা থাকলেও অ্যাভাটার মুক্তি পাওয়ার পরপরই এর পরিচালক জেমস ক্যামেরন ঘোষণা দিয়েছিলেন এর সিক্যুয়েল নিয়ে আসবেন। তবে এটা নিশ্চিত জানা যায়নি কেট কয়টা সিক্যুয়ালে অভিনয় করতে যাচ্ছেন।

ছবিটি তখন বক্স অফিসে ২.৭৮ বিলিয়ন ডলার আয় করে আগের সমস্ত সিনেমার রেকর্ড ভেঙ্গে দিয়েছিল। এখনও অক্ষুণ্ণ আছে সে রেকর্ড। ২০১৬ সালে এর সিক্যুয়েলে মুক্তি পাওয়ার কথা থাকলেও বার বার সময় পরিবর্তন হয়ে তা এখন ২০২০ সালে নির্ধারণ হয়েছে।

জেমস ক্যামেরন ২০০৯ সালের শুরু দিক থেকে একই সঙ্গে অ্যাভাটারের চারটি সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করেন। জেমস ক্যামেরন এখন অ্যাভাটার ২ এবং ৩ এর শুটিং একসাথে করছেন। জানিয়েছেন এই সিরিজের চতুর্থ এবং পঞ্চম কিস্তির নির্মাণ কাজ খুব দ্রুতই শুরু করার পরিকল্পনা করেছেন তিনি। এছাড়াও সম্প্রতি প্রোডাকশন থেকে সাতটি নতুন চরিত্রের ঘোষণা করা হয়েছে যারা এই সিরিজে গুরুত্বপূর্ণ নাম ভূমিকায় থাকবে।

কেট উইন্সলেটকে শিগগির পর্দায় দেখা যাবে ‘দ্যা মাউন্টেন বিটুইন আস’ মুভিতে। এছাড়াও বর্তমানে তিনি উডি অ্যালেন এর সাথে কাজ করছেন। তার আসন্ন ছবি ‘ওয়ান্ডার হুইল’ এ অভিনয় করছেন। উইন্সলেট এর সাথে এখানে অভিনয় করেছেন জাস্টিন টিম্বারলেক। ছবিটি এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি।
-ই !অনলাইন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভাটারকেট উইন্সলেটসিক্যুয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT