চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই আগে বাঁচুক নিশ্চিন্তে, পরে অনেক নাটক করা যাবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২০, মে ২০২০
বিনোদন
A A

টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা। তার নাটকে ওঠে আসে গ্রাম বাংলার মানুষের গল্প। হাসি কান্না আর নানা ধরনের আবেগের ভেতর দিয়ে তিনি বিনোদিত করেন দর্শককে। উৎসব কেন্দ্রীক নন, নিয়মিত নাটক নির্মাণ করে থাকেন তিনি। তারপরও প্রতি ঈদে থাকে তার বিশেষ নাটক। কিন্তু এবার?

এমন প্রশ্ন রাখতেই অন্য সবার মতো কিছুটা আশাহত সুর ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতার কণ্ঠে। জানালেন, সাধারণত ঈদের ১/২ মাস আগে ঈদের নাটকের শুটিংগুলো করে থাকি। কারণ এই নাটকগুলোর গল্প যে কোন সময়ের চেয়ে একটু আলাদা হয়। তাই পুরনো কোনো গল্প বিশেষ এই নাটকগুলোতেও থাক, এটা আমি চাইনা। এবারের ঈদের জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম কিন্তু বাঁধা হয়ে দাড়ালো করোনা!

তিনি বলেন, সবাই ঘরবন্দি এখন। সুতরাং কোনো শুটিং করতে পারেনি। তবে এই নিরাশার মধ্যে আশার আলো এতোটুকুই যে এই ঈদে তবু আমার একটি নাটক রয়েছে!

দীপু হাজরা বলেন, করোনা শুরুর কিছু আগে বৃন্দাবন দাসের রচনায় একমাত্র নাটক ‘মিরাজ তুই মরিসনে ক্যা’ এর  শুটিং শেষ করেছিলাম। আমার পরিচালনায় এবারের ঈদে এই একটি নাটকই দর্শক দেখতে পারবেন। নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, নাবিলা ইসলাম, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি, সুজিত বিশ্বাস, মিলি মুন্সি প্রমূখ।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের ঈদের নাটক নিয়ে এই নির্মাতা বলেন, যেখানে প্রতি ঈদে সাত-আটটি নাটক প্রচারিত হয় আমার, সেখানে মাত্র একটি নাটক যাচ্ছে! বিষয়টি খারাপ লাগলেও এই ভেবে শান্তনা যে সমস্যাটা শুধু আমার একার নয়, পুরো বৈশ্বয়িক। সুতরাং সবাই আগে বাঁচুক নিশ্চিন্তে, পরে না হয় অনেক নাটক করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীদীপু হাজরানাবিলা ইসলামফজলুর রহমান বাবুমাসুদ রানা মিঠুমিলিলিড বিনোদনশাহানাজ খুশী
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT