চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবকিছুর ওপরে তিনি আমার বন্ধু ছিলেন: রুনা লায়লা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

চলে গেছেন ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাপ্পী লাহিড়ীর প্রয়াণে সামাজিক মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন রুনা লায়লা।

রুনা লায়লা লিখেছেন, ‘অসীম প্রতিভাবান সুরকার এবং গায়ক বাপ্পী লাহিড়ীর মৃত্যুর খবর শুনে মর্মাহত এবং শোকাহত। তার সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রের গান এবং মিউজিক অ্যালবামে কাজ করার সৌভাগ্য হয়েছে যার মধ্যে একটি ছিল সুপার হিট অ্যালবাম সুপারুনা। পুরো বিশ্বজুড়ে অসংখ্য স্টেজ শো করেছি। সবকিছুর ওপরে তিনি আমার বন্ধু ছিলেন। মজার এবং কাছের মানুষ ছিলেন। এই প্রতিভাবানকে বিদায় জানানো কঠিন, যার জয় করার মতো আরও অনেক পাহাড় ছিল। গত কিছুদিনে লতা দিদি, সন্ধ্যা মুখার্জি দিদিকে বিদায় জানিয়েছি, এখন বাপ্পাজিকে। শোক প্রকাশ করার মতো পর্যাপ্ত শব্দ বা ঝরানোর মতো অশ্রু আমার নেই। স্তব্ধ, সহ্য করতে পারছি না…’

আশির দশকে ‘সুপারুনা’ অ্যালবামের কাজের সূত্রে রুনা লায়লার সঙ্গে বাপ্পী লাহিড়ীর পরিচয়। ১৯৮২ সালের সেই অ্যালবামটি রেকর্ড করা হয় লন্ডনের অ্যাবি রোড স্টুডিওতে, যেখানে বিখ্যাত ব্যান্ড বিটলস তাদের গান রেকর্ড করত। সেই তখন থেকে তাদের সম্পর্ক অটুট ছিল। পেশাগত কারণে সম্পর্কের শুরু হলেও অনেক রুনা লায়লার পারিবারিক বন্ধু হয়ে গিয়েছিলেন বাপ্পী লাহিড়ী।

এক মাস ভর্তি থাকার পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকের পরামর্শে।

দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পী লাহিড়ী। হাসপাতালের পরিচালক ডাক্তার দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি-৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাপ্পী লাহিড়ীরুনা লায়লালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT