চট্টগ্রামের সন্দ্বীপে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো: মামুন।
শনিবার দুপরে উপজেলার বিভিন্ন বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে সন্দ্বীপ বিভিন্ন বাজারে ও আড়তে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় সন্দ্বীপ বাজারে পণ্য তালিকা না টানানো ও উচ্চ মূল্যে পণ্য বিক্রি করায় দশজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় সকল মজুতদারদের সতর্ক করে ভ্রাম্যমাণ আদাল বলেন: কেউ যদি করোনা ভাইরাসকে সামনে রেখে দ্রব্যমূল্য বাড়ায়, তাহলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।
এমনকি হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত কেউ যদি বাজার-ঘাটে আসেন তাদের সম্পর্কে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান।








