চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দেহভাজন আইএস জঙ্গি সংগঠক আটক

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১২:৩৩ পূর্বাহ্ণ ৩১, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস-এর কথিত নেতা ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ আব্দুল্লাহ আল গালিবকে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর গোয়েন্দাদের কাছে গালিব জানিয়েছে, বিশিষ্ট নাগরিকদের হত্যা করতে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিলো আইএসের আদলে গড়া জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহর জঙ্গীরা।

আতর ব্যবসায়ী পরিচয়ের আড়ালে নিজের বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে জঙ্গী সংগঠকের তৎপরতা চালানো গালিব আগে জেএমবি, হিজবুত তাহরীর, আনসারউল্লাহ বাংলাটিমের হয়েও জঙ্গীদের প্রশিক্ষণ দেয়ার কথা জানিয়েছে।

ডিবি’র উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম ব্রিফিংয়ে জানিয়েছেন, রাজধানীর বারিধারা ওল্ড ডিওএইচএস এ এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাসা থেকে গালিবকে গ্রেফতারের সময় ওই বাসায় পাকিস্তানি টুপি, প্রচারমুলক সিডি এবং ডিভিডি পাওয়া গেছে।

সংগঠনের ভিডিও বার্তায় আল কায়েদা ও আইএস-এর পক্ষে অবস্থান নিয়ে মুসলিম ন‍াগরিকদের একাত্ম হওয়ার আহবান জানানো হয়েছে।

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বনানী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে গালিবকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানিয়েছে ডিবি।

শনিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় ওই বাসায় গোপন সভা করছিলো আইএসের হয়ে বাংলাদেশে কাজ করা জঙ্গী সংগঠন জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহর সমস্ত্র প্রশিক্ষণ পাওয়া ১৪/১৫ জন জঙ্গী। ডিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ‘মোষ্ট ওয়ান্টেড’ জঙ্গী আব্দুল্লাহ আল গালিব।

Reneta

এর আগে গত ২৪ মে রাজধানীর উত্তরা ও লালমাটিয়া এলাকা থেকে আমিনুল ইসলাম ও শাকিব বিন কামাল নামে আইএসের কথিত দু’ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস জঙ্গিডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT