চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৫৪ শতাংশ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
১২:০২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
অর্থনীতি
A A

সন্ত্রাস ও জঙ্গি অর্থায়ন আর মানি লন্ডারিংয়ে গত এক বছরে এক হাজার ৬৮৭টি সন্দেহজনক লেনদেনের ঘটনা ঘটেছে। যা তার আগের বছরের তুলনায় ৫৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রতিবেদনটি তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের ব্যবধানে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জঙ্গি অর্থায়ন ও মানি লন্ডারিংয়ে সন্দেহজনক লেনদেন হয়েছে এক হাজার ৬৮৭টি। আর তার আগের অর্থবছর (২০১৪-১৫) হয়েছিল এক হাজার ৯৪টি। সেই হিসেবে এক বছরে এই লেনেদেনের সংখ্যা বেড়েছে ৫৯৩টি, যা আগের বছরের চেয়ে ৫৪ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়, ‘আলোচ্য অর্থবছরে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, ক্যাপিটাল মার্কেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অর্থ পাঠানো ও নিয়ে আসায় নিয়োজিত প্রতিষ্ঠান এই সন্দেহজনক লেনদেনগুলো করেছে। প্রতিমাসে গড়ে ১৪১টি করে এসটিআর পেয়েছে বিএফআইইউ। আগের অর্থবছর প্রতিমাসে এসটিআর এসেছিল ৯১টি করে।

এতে আরো বলা হয়, ‘অর্থপাচার, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, চোরাচালানসহ বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাংকের মাধ্যমে নগদ টাকার লেনদেন বাড়ছে। গত ২০১৫-১৬ অর্থবছরে নগদ লেনদেনের এক কোটি ২৭ লাখ রিপোর্ট (সিটিআর) পাঠিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এসব লেনদেনে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৮ লাখ ৭৩ হাজার ৬২৪ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এ অর্থবছরে সিটিআর বেড়েছে ৭ দশমিক ৩০ শতাংশ।’

জঙ্গি বা সন্ত্রাসে অর্থায়ন, ঘুষ-দুর্নীতি, মানবপাচার, চোরাচালান, মুদ্রা জাল করাসহ যেকোন অপরাধের মাধ্যমে অর্থ আয়, অর্থ পাচার ও বেআইনি লেনদেনকে সাধারণভাবে মানি লন্ডারিংয়ের আওতায় আনা হয়। আবার ১০ লাখ টাকা বা তার বেশি পরিমাণের নগদ লেনদেন হলেও তার প্রতিবেদন (সিটিআর) বিএফআইইউতে পাঠাতে হয়।

Reneta

তবে সন্দেহজনক লেনদেন মানেই অপরাধ সংঘটিত হয়েছে, এমনটা নয়। আর সিটিআরও কোনো অপরাধের প্রতিবেদন নয়। তবে এর মধ্যে অপরাধ থাকতেও পারে বলে প্রতিবেদনে এসব লেনদেন অর্ন্তভুক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকমানি লন্ডারিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT