চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাস-জঙ্গিবাদের ‘শ্যাডো গডফাদার’ তারেক রহমান: হানিফ

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১:৫৩ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

তারেক রহমান দেশের সকল সন্ত্রাসী ও জঙ্গিদের ‘শ্যাডো গডফাদার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সম্প্রতি সিএনএনে প্রকাশিত একটি রিপোর্টের সূত্র ধরে আওয়ামী লীগের এ নেতা বলেছেন: তারেক রহমান বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদের শ্যাডো গডফাদার তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১২৫টি উগ্র-মৌলবাদী গোষ্ঠীও তৎকালীন সরকারের মদদে প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে সেটেলমেন্ট প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত প্রতিনিধি সভার প্রধান অতিধির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জঙ্গি নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তি তুলে ধরে হানিফ বলেন: আন্তুর্জাতিক পত্র-পত্রিকায় আজ তারেক রহমানের সন্ত্রাস ও জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ উঠে আসছে। মুফতি হান্নানও ২১ আগষ্ট বোমা হামলা মামলায় ওয়ান সিক্সটিফোর ধারায় জবানবন্দী দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার জনসমাবেশে বোমা হামলার আগে কোথায় কোথায় তারেক রহমানের সঙ্গে ৪ বার বৈঠক করেছে তার বিবরণ রয়েছে ওই জবানবন্দীতে।

প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মোঃ হাবিবুর রহমান বলেন: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে খালেদা বারবার সন্ত্রাস ও জঙ্গিবাদের আগুন ছড়াচ্ছে। জাতীয় শ্রমিক লীগের প্রতিটি নেতা কর্মী রাজপথে রয়েছে। খালেদা জিয়ার স্বপ্ন কখনই বাস্তবের রূপ দেখবে না।

জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক জোটের সমালোচনা করে হানিফ বলেন: জামায়াত এমন একটি দল যারা বরাবরই ধর্মের অপব্যাখ্যা করে রাজনীতি করে এসেছে। তারা একাত্তরে পাকিস্তানের দোসর হিসেবে গণহত্যা চালিয়েছে। এদেশের নারীদের গনিমতের মাল বলে ফতোয়া দিয়েছে। ধর্ষণ-নির্যাতন চালিয়েছে। আজ বিএনপি তাদের সঙ্গে জোট করে দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। এর কারণ হিসেবে, দু’দলের-ই শেকড় পাকিস্তানে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

২০১৫ সালে বিএনপির ৯০ দিনের অগ্নি সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দিয়ে হানিফ বলেন: ২০০১ সালে আমরা যখন ক্ষমতা ছেড়ে গিয়েছিলাম দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ছিলো ৪ হাজার মেগওয়াটের বেশি। কিন্তু তারা ক্ষমতা এসে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিপরীতে তা কমিয়ে ৩ হাজার মেগওয়াটে নিয়ে আসলো। আজ দেশ যখন সকব দিক থেকে এগিয়ে যাচ্ছে বিএনপি নেত্রী অবরোধের নামে দেশে অগ্নি-সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষ হত্যা করছেন।

Reneta

আলোচনায় সেটেলমেন্ট প্রেস শ্রমিক কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। তার জবাব দিতে গিয়ে তিনি বলেন: এই অফিসে ৪৬৮ টি পোস্ট রয়েছে যার মধ্যে ২০০টি-ই শূন্য! তারপরও এই কর্মচারীরা দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। এজন্য সকলবে ধন্যবাদ জানান আওয়ামী লীগের এ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহবুবুল আলম হানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT