চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ানের মরদেহ দেশে আসছে বুধবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের মরদেহ দেশে ফিরিয়ে আনার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় মরদেহ সোমবারের পরিবর্তে আগামী বুধবার দেশে আসবে।

বুধবার বিমান যোগে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছাবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার সন্ধ্যায় বনানী ২ নম্বর রোডের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় মাহবুবুল আলম হানিফ বলেন: বিমানবন্দর থেকে সরাসরি বনানী ২ নম্বর রোডের বাড়িতে মরদেহ নিয়ে আসা হবে। এরপর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এরআগে শেখ ফজলুল করিম সেলিমের বিশেষ সহকারী ইমরুল জানান,  ‘শ্রীলঙ্কা থেকে মোট ৮ জনের আসার কথা রয়েছে। এখন পর্যন্ত ৩ জনের টিকেট পাওয়া গেছে। সবার টিকেট পাওয়া সাপেক্ষে আগামীকাল, সেটা সম্ভব না হলে মরদেহ পরশু আসবে। তবে এটা এখনও ফাইনাল নয়৷

শ্রীলঙ্কায় রোববার আঘাত হানা সিরিজ বোমা হামলায় নিহত হয় জায়ান চৌধুরী। মা-বাবা আর ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল আট বছরের শিশু জায়ান। কিন্তু গতকালের সিরিজ বোমা সব শেষ করে দিলো।

হোটেল শ্যাংরি লায় হামলায় গুরুতর আহত হন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। এ ঘটনায় সমমর্মিতা ও সমবেদনা জানাতে শেখ সেলিমের বাসায় ছুটে আসেন মন্ত্রী, আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্বজনরা।

Reneta

শেখ সেলিমের মেয়ে সোনিয়া তার এক ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনারের বাসায় নিরাপদে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়ানের মরদেহমাহবুবুল আলম হানিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT