চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় সিঙ্গাপুরকে ‘সহযোগিতা’ করছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জন বাংলাদেশীকে গ্রেফতারের পর সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় সিঙ্গাপুরকে ‘সহযোগিতা’ করছে বাংলাদেশ।

মঙ্গলবার চ্যানেল নিউজ এশিয়াকে হাইকমিশনার মাহবুব উজ জামান বলেন, ‘যেকোনোভাবেই হোক চরমপন্থা ও সন্ত্রাসবাদকে আমরা চরম ঘৃণা করি।’

সিঙ্গাপুরে আটক হওয়া ব্যক্তিরা গত মার্চ মাসে গঠিত কথিত ইসলামিক স্টেট ইন বাংলাদেশের (আইএসবি) সদস্য বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ হাইকমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে নির্ভয় এবং দৃঢ়ভাবে কঠোর ব্যবস্থা নিয়েছেন। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স। আমরা আমাদের কর্মীদের বলছি যে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ।’

গত জানুয়ারিতে ইসলামি জঙ্গিবাদে সমর্থন করার অভিযোগে ২৭ জন বাংলাদেশী শ্রমিককে গ্রেফতার করেছিলো সিঙ্গাপুর। যাদের মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানোদের সবাই দুই থেকে ৭ বছর ধরে সিঙ্গাপুরে কাজ করছিলেন।

শান্তি ও সম্পীতি ধরে রাখার কথা উল্লেখ করে মাহবুব উজ জামান বলেন, ‘শ্রমিকদের প্রতি আমাদের ম্যাসেজ হলো বিদেশে কাজ করার সময় অবশ্যই সেদেশের আইন-কানুন চলতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা তাদের আশস্ত করতে চাই যে, যতদিন তারা আইন মেনে চলবে ততদিন তাদের কোনো ভয় নেই। আমরা তাদের বলেছি, তারা এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে এবং দেশে তাদের প্রিয়জনকে তাদের উপার্জনের অর্থ পাঠাতে এসেছে।’

সুতরাং তাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পরিবারগুলো তাদের উপার্জনের উপর নির্ভর করে। এমন কোনো কিছু করা উচিত নয় যা তাদের চাকরির সম্ভাবনা বিপন্ন করে-বলেন হাইকমিশনার।

মাহবুব উজ জামান জানিয়েছেন, সিঙ্গাপুরে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রোগ্রাম এবং কার্যক্রম আরও সম্প্রসারণ ও জোড়ালো করা হবে। এখন থেকে শ্রমিকদের থাকার জায়গাগুলো নিয়মিত ভিজিট করা হবে।

ট্যাগ: সিঙ্গাপুর-জঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন নির্যাতনে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার

পরবর্তী

অ্যাম্বাসিতে সেবা না পেলে মন্ত্রীকে জানান

পরবর্তী

অ্যাম্বাসিতে সেবা না পেলে মন্ত্রীকে জানান

ভিডিওতে সিঙ্গাপুরে অভিযুক্ত জঙ্গিদের পরিচয়

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT