চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলার লক্ষ্য ছিলো মন্ত্রী, সাংসদ ও আইনশৃঙ্খলা বাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৩, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জন বাংলাদেশীকে গ্রেফতারের কথা জানিয়েছে সিঙ্গাপুর। আটক হওয়া ব্যক্তিরা গত মার্চ মাসে গঠিত কথিত ইসলামিক স্টেট ইন বাংলাদেশের (আইএসবি) সদস্য বলে
জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৬ থেকে ৩৪ বছর বয়সী ওই ৮ তরুণ সিঙ্গাপুরে নির্মাণ এবং জাহাজ শিল্পে কাজ করতো।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন; দলটির নেতা রহমান মিজানুর (৩১), মামুন লিয়াকত আলী (২৯), সোহাগ ইব্রাহিম (২৭), মিয়া রুবেল (২৬), জামান দৌলত (৩৪), ইসলাম শরীফুল (২৭), নুরুল ইসলাম সওদাগর (৩০) এবং ইসমাইল হাউলাদার (২৯)।

এস টাইপ পাসধারী (এই পাস আধাদক্ষ কর্মীকে সিঙ্গাপুরে কাজের অনুমোদন দেয়) রহমান মিজানুরের নেতৃত্বে গঠিত দলটির কাছ থেকে ‘উই নিড জিহাদ ফাইট’ (আমাদের জিহাদি যুদ্ধের প্রয়োজন) শিরোনামে একটি নথি পাওয়া যায়। যেখানে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বিমান ও নৌ বাহিনীর সদস্য এবং র‌্যাবের সদস্যরাও ওপর তাদের হামলার লক্ষ্য ছিলো বলে সিঙ্গাপুরের একটি গণমাধ্যম জানায়। এছাড়াও তাতে ‘অবিশ্বাসী’সহ কয়েকজন পুলিশ কর্মকর্তাও সেখানে অন্তর্ভূক্ত ছিলো।

Banglabid

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এপ্রিল মাসে এই আটজনকে গ্রেফতার করা হয়। এরা ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে যোগ দেয়ার চেষ্টা করেছিলো। কিন্তু সিরিয়ায় যাওয়াটা খুবই কঠিন বিবেচনা করে তারা বাংলাদেশে ফিরে সরকার উৎখাতের পরিকল্পনা করে।

এছাড়াও বাংলাদেশের সংসদ সদস্য, মন্ত্রী এবং গণমাধ্যম ব্যক্তিত্বসহ জঙ্গিদলটির কয়েকটি সম্ভাব্য হামলার তালিকাও সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশ করে।

তাদের কাছ থেকে অর্থ, বোমা বানানোর নির্দেশিকা এবং জঙ্গি সদস্য নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার করা হয় বলে জানানো হয়। তবে তাদের সিঙ্গাপুরে হামলার কোনো পরিকল্পনা ছিলো না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Reneta

প্রতিবেশী দেশগুলোতে জঙ্গি আদর্শ বিস্তার বিষয়ে সিঙ্গাপুরের উদ্বেগ ক্রমেই বাড়ছে। জানুয়ারি মাসে তারা ইসলামি জঙ্গিবাদে সমর্থন করার অভিযোগে ২৭ জন বাংলাদেশী শ্রমিককে গ্রেফতার করেছিলো। যাদের মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিঙ্গাপুর-জঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এফ-সিক্সটিন যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মান-অভিমান

পরবর্তী

মুশফিক-থারাঙ্গার নৈপুণ্যে মোহামেডানের জয়

পরবর্তী

মুশফিক-থারাঙ্গার নৈপুণ্যে মোহামেডানের জয়

৩০০ মিলিয়ন থেকে ৩ পয়সা!

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT