চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসবাদ-বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই হবে না এদেশে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৪:২৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের মাটিকে অতীতের মতো কেউ আর সন্ত্রাসবাদ-বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় ব্যবহার করতে পারবে না বলে আবারো স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার মিরপুর সেনানিবাসে ‘ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও আর্মড ফোর্সের ওয়ার কোর্সে’র সমাপনী অনুষ্ঠানে তিনি জঙ্গি ও সন্ত্রাসবাদকে উদ্বেগজনক সমস্যা উল্লেখ করে বলেন, এর কারণ, উৎস ও প্রতিকারের উপায় খুঁজে বের করা জরুরী।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেন মোট ৭৮ জন প্রশিক্ষণার্থী। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সেনা-নৌ-বিমান বাহিনী, পুলিশ ও সিভিল সার্ভিসের ৫২ জন এবং বন্ধুপ্রতিম দেশ থেকে ২৬ জন বিদেশী প্রশিক্ষণার্থী। পাশাপাশি আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপি উদ্বেগজনক সমস্যা। এই সভ্যতা বিনাশী প্রবণতা নির্মূল, এর কারণ, উৎস, অর্থের উৎস সবগুলো যেমন আমাদের বের করতে হবে, আবার প্রতিকারের উপায় আমাদের নিরুপণ করতে হবে।

“আমাদের সরকার জঙ্গি নির্মুল ও সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছে” জানিয়ে তিনি বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে সাধারণ জনগণের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। যা আমাদের সাফল্যের ভিত্তি। বাংলাদেশের মাটিকে অতীতে ন্যায় সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদের জন্য আর কেউ ব্যবহার করতে পারবে না।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নতুন প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম সংযোজনের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের যে কোনও দুর্যোগ ও বিপর্যয়ে জনগণের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনী।

Reneta

তিনি বলেন, ‘আমাদের বাজেটে আমরা যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করি সেই উন্নয়ন পরিকল্পনার ৯০ ভাগ এখন আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করি। অর্থাৎ অন্যের কাছে হাত পেতে চলা আর নয়।’

পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বলতেন “ভিক্ষুক জাতির কোন ইজ্জত থাকে না।” আমরা কারো কাছে হাত পেতে চলবো না।’

তিনি বলেন, সীমিত সম্পদ যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রমাণ রেখেছে বাংলাদেশ।

“আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।”

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT