চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসবাদ দমনই ব্রিকস সম্মেলনের প্রধান আলোচ্য

সাবরিনা হাসানসাবরিনা হাসান
২:২৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারতের গোয়া রাজ্যে পাঁচ দেশ নিয়ে গঠিত জোটের ব্রিকস সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে সন্ত্রাসবাদ দমনে একসাথে কাজ করার অঙ্গীকার করেছে ব্রিকসের সদস্য দেশগুলো।

অষ্টম ব্রিকস সম্মেলনে বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার নেতারা।

সম্মেলনে প্রধান আলোচনার বিষয় ছিলো সন্ত্রাসবাদ দমন। সম্মেলনে বক্তৃতায় সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে সরাসরিই দোষারোপ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন, বিশ্বে সন্ত্রাসবাদ বলতে যে দেশকে বোঝায়, সেটি ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান।

অর্থনৈতিক দিকেও ব্রিকস এর দেশগুলোকে এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো। এছাড়া, সাইবার নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী ও জ্বালানি নিরাপত্তা নিয়ে তিনটি গ্রুপ করে কাজ করার পরিকল্পনার কথা জানান ব্রিকসের নেতারা।

সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে ফটোসেশনে অংশ নেন ব্রিকসের সদস্য দেশগুলোর নেতারা। 

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকসের আউটরিচ সম্মেলনে অংশ নিতে ভারত পৌঁছেছেন। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটের স্থান হোটেল লিলায়। পথে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে স্বাগত জানিয়ে টানানো হয়েছে বিলবোর্ড-ব্যানার।

বিমসটেক নেতাদের সম্মানে রবিবার গোয়ার মূখ্যমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে অংশ নিয়ে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির সঙ্গে রাত সাড়ে নয়টায় হোটেল লিলাতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিকস সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT